ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে তুলে নিয়ে দিনভর পাশবিক নির্যাতন, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে দিনভর পাশবিক নির্যাতনের পর সড়কের পাশে ফেলে যাওয়ার এক নৃশংস অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে ওই ছাত্রীকে ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবারের এজাহার ও অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিশুটি বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকার একটি ট্রান্সফরমারের নিচ থেকে দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

স্বজনদের দাবি, দুর্বৃত্তরা শিশুটিকে চেতনানাশক ওষুধ খাইয়ে ফুলবাড়ী ইউনিয়নের কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং দিনভর নির্যাতন চালায়। পরবর্তীকালে বিকেলে তাকে সংজ্ঞাহীন অবস্থায় ‘আঁখ সেন্টারের’ পাশে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

বিকেলে স্থানীয় পথচারীরা শিশুটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। হাসপাতালের চিকিৎসক ডা. ফাহাদ আল আসাদ জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেছে।
এই বর্বরোচিত ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ দল কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই নৃশংস ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে এবং দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে তুলে নিয়ে দিনভর পাশবিক নির্যাতন, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার

আপডেট সময় ১১:৩৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬