ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

আওয়ামী লীগ গণহত্যাকারী ও মাফিয়া শক্তি: সালাহউদ্দিন আহমেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 493

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং দিল্লিতে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন  আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয়: উপদেষ্টা ফাওজুল

তিনি আশা প্রকাশ করে বলেন, যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তারা এখন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন—এটাই প্রত্যাশা। শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, দেশে যারা রয়ে গেছে তারা রাজনীতি করতেই পারেন, সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা।

ধর্মের নামে ভোট চাওয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ জান্নাতের বাহনা দিয়ে ভোট চাচ্ছে, এতে যেন কেউ বিভ্রান্ত না হয়। পরিশেষে তিনি দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ গণহত্যাকারী ও মাফিয়া শক্তি: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০২:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং দিল্লিতে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন  আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে একমত বিএনপি: সালাহউদ্দিন আহমেদ