ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন উত্তরাধিকার সূত্রে সন্তানের শরীর ও মনে মায়ের জিনের প্রভাব কতটুকু ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

পটুয়াখালীতে দুই উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত: বহিষ্কৃত নেতার পক্ষে মিষ্টি বিতরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 471

ছবি : সংগৃহীত

​পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কার্যালয়। শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে কমিটি বিলুপ্তির খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহিষ্কৃত বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের অনুসারীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।

​শনিবার রাত ১০টার দিকে গলাচিপা পৌর শহরের বিভিন্ন মিষ্টির দোকানে নেতাকর্মীদের ভিড় জমে যায়। মিষ্টি বিতরণের সময় আনন্দিত কর্মীরা বলেন, “আমরা এখন সব শৃঙ্খল থেকে মুক্ত। ১২ তারিখের নির্বাচনে মামুন ভাইকে বিজয়ী করে এই আসন আমরা তারেক রহমানকে উপহার দেব।” কমিটি বিলুপ্তির এই নির্দেশনা পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়ে তা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ড্রোনের লাইভ ফিডে ভোট পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা

​দলীয় সূত্র থেকে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি দলীয় কোনো প্রার্থী না দিয়ে জোটগতভাবে গণঅধিকার পরিষদের একাংশের নেতা ভিপি নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় এই সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ে কঠোর নির্দেশনা থাকলেও গলাচিপা ও দশমিনা উপজেলার একটি বড় অংশ এতে অনীহা দেখায়। অভিযোগ রয়েছে, এই নেতারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন। বিষয়টি কেন্দ্রের নজরে এলে দলীয় শৃঙ্খলা রক্ষায় দ্রুত এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

​এদিকে বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে আলোচনার জন্য বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ডাকা হলেও তিনি তাতে সাড়া দেননি। বিলুপ্ত ঘোষিত গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “যে দলের নেতা বহিষ্কৃত হয়, সেখানে কর্মীরাও বহিষ্কৃত হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। বরং এই ব্যবস্থা নিতে দেরি হয়েছে।” তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, তারা অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করবেন না এবং হাসান মামুনের সঙ্গেই থাকবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন কমিটি বিলুপ্তির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এমন বড় সাংগঠনিক সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও মেরুকরণের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালীতে দুই উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত: বহিষ্কৃত নেতার পক্ষে মিষ্টি বিতরণ

আপডেট সময় ০৪:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

​পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কার্যালয়। শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে কমিটি বিলুপ্তির খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহিষ্কৃত বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের অনুসারীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।

​শনিবার রাত ১০টার দিকে গলাচিপা পৌর শহরের বিভিন্ন মিষ্টির দোকানে নেতাকর্মীদের ভিড় জমে যায়। মিষ্টি বিতরণের সময় আনন্দিত কর্মীরা বলেন, “আমরা এখন সব শৃঙ্খল থেকে মুক্ত। ১২ তারিখের নির্বাচনে মামুন ভাইকে বিজয়ী করে এই আসন আমরা তারেক রহমানকে উপহার দেব।” কমিটি বিলুপ্তির এই নির্দেশনা পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়ে তা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে চলছে ভোটগ্রহণ