ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলি: প্রাণ গেল বাংলাদেশি যুবকের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 184

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা পেরিয়ে ভারতের অভ্যন্তরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন স্থানীয় ধবলগুড়ি এলাকার আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকা দিয়ে ভোরে কয়েকজন সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে ভারতের ১৫৬/সাতগ্রাম ক্যাম্পের বিএসএফ টহল দল গুলি চালায়। রাত আনুমানিক ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফায় গুলির শব্দ শোনা যায়।
এতে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে এবং বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি থমথমে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন  বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আক্রান্ত ইন্দোনেশিয় সেনা বহর, নিহত দুই

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলি: প্রাণ গেল বাংলাদেশি যুবকের

আপডেট সময় ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা পেরিয়ে ভারতের অভ্যন্তরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন স্থানীয় ধবলগুড়ি এলাকার আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকা দিয়ে ভোরে কয়েকজন সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে ভারতের ১৫৬/সাতগ্রাম ক্যাম্পের বিএসএফ টহল দল গুলি চালায়। রাত আনুমানিক ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফায় গুলির শব্দ শোনা যায়।
এতে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে এবং বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি থমথমে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন  সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ শ্রমিক