ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কবি-সাহিত্যিকদের সাথে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 629

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে দেশের বর্তমান শিল্প-সাহিত্য, সংস্কৃতি এবং সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে দেশের গুণী কবি ও সাহিত্যিকরা এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমান দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে কবি ও সাহিত্যিকদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি একটি সুস্থ, জ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় জাগরণ তৈরিতে লেখকদের অবদান অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন  গোপালগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বিএনপির চেয়ারম্যানের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চা বজায় রাখার বিষয়ে তাদের বিভিন্ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। আলোচনা শেষে প্রতিনিধিদলের সদস্যরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বৈঠকে কবি রেজাউদ্দিন স্টালিন ছাড়াও দেশের বেশ কয়েকজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

কবি-সাহিত্যিকদের সাথে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০১:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে দেশের বর্তমান শিল্প-সাহিত্য, সংস্কৃতি এবং সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে দেশের গুণী কবি ও সাহিত্যিকরা এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমান দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে কবি ও সাহিত্যিকদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি একটি সুস্থ, জ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় জাগরণ তৈরিতে লেখকদের অবদান অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন