ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

ফেসবুক পোস্ট ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত অন্তত ৯

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 412

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে এনসিপির এক নেতা ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর এনসিপির ওই নেতা ও তাঁর সহযোগীরা দরবেশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি শুরু হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে এনসিপির সাতজন এবং বিএনপির দুজন আহত হন।

এনসিপির আহতরা হলেন চানন্দী ইউনিয়ন এনসিপির আহ্বায়ক জাকের হোসেন, হাতিয়া উপজেলা জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্রশক্তির কর্মী রবিন, এনসিপি নেতা জাফের, দুলাল ও শাহাদাত। বিএনপির আহতদের মধ্যে রয়েছেন সারওয়ার এবং শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারু।

এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, চানন্দী ইউনিয়নের নদীর তীরবর্তী করিম বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তা কেটে ইট, বালু ও পাথর বিক্রি করছিলেন স্থানীয় বিএনপির নেতা সারোয়ার মাঝি, চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রবি আলম শান্তসহ কয়েকজন। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বাসায় ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বিএনপির সশস্ত্র লোকজন এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায় বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংঘর্ষের সময় এনসিপির অন্তত আটটি মোটরসাইকেল লুট করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দরবেশ বাজার এলাকার বালু ব্যবসায়ী জাকের ব্যাপারী ও ইঞ্জিনিয়ার তানবিরের লোকজন স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে বালু পরিবহনে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ করছিল। এ সময় এনসিপির লোকজন ভিডিও ধারণ করে বিএনপির নেতা-কর্মীরা মাটি বিক্রি করছেন বলে মিথ্যা প্রচারণা চালায়।

বিএনপির অভিযোগ, তারা প্রতিবাদ জানালে এনসিপি-সমর্থিত লোকজন দরবেশ বাজার এলাকায় স্থানীয় মুরব্বিদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় চানন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমানে এনসিপি নেতা নূর আলম রিপনের নেতৃত্বে এনসিপির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বিএনপি নেতা সারওয়ার ও শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারুকে আহত করে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ফেসবুক পোস্ট ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত অন্তত ৯

আপডেট সময় ১২:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে এনসিপির এক নেতা ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ১৪ জন আটক, মামলা প্রস্তুতিতে পুলিশ