ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন উত্তরাধিকার সূত্রে সন্তানের শরীর ও মনে মায়ের জিনের প্রভাব কতটুকু ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

জামায়াতসহ ৮ দলের হুঁশিয়ারি,দাবি না মানলে আন্দোলন তীব্র হবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 495

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, সংস্কারকৃত নতুন আরপিও-এর আলোকে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সমাবেশ করছে জামায়াতে ইসলামীসহ আট ইসলামী দল। দাবি আদায়ে সমাবেশের পরে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে।

পল্টন মোড়ে তারা এই সমাবেশ করছে। সমাবেশে অংশ নিয়ে বক্তারা বলেন, এই পাঁচ দফা দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। দাবি না মানলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এটা জনগণের দাবি। এই দাবি আদায় না হলে আমরা মাঠ ছাড়বো না। আগামী নির্বাচনের পূর্বে আমরা গণভোট আদায় করেই ছাড়বো। যারা ক্ষমতায় যাওয়ার জন্য ওঁত পেতে বসে আছে তারা এই গণভোট নিয়ে টিটকারি মূলক কথাবার্তা বলছে।

আরও পড়ুন  দুই বিদ্রোহী প্রার্থী বিএনপির ভোট বিভক্ত হওয়ার শঙ্কা; সুবিধা নিতে চায় জামায়াত

তারা বলেন, এখনো যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে বাধ্য হব।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোট, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সকল দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকারী আটটি দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

নিউজটি শেয়ার করুন

জামায়াতসহ ৮ দলের হুঁশিয়ারি,দাবি না মানলে আন্দোলন তীব্র হবে

আপডেট সময় ০২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, সংস্কারকৃত নতুন আরপিও-এর আলোকে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সমাবেশ করছে জামায়াতে ইসলামীসহ আট ইসলামী দল। দাবি আদায়ে সমাবেশের পরে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে।

পল্টন মোড়ে তারা এই সমাবেশ করছে। সমাবেশে অংশ নিয়ে বক্তারা বলেন, এই পাঁচ দফা দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। দাবি না মানলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এটা জনগণের দাবি। এই দাবি আদায় না হলে আমরা মাঠ ছাড়বো না। আগামী নির্বাচনের পূর্বে আমরা গণভোট আদায় করেই ছাড়বো। যারা ক্ষমতায় যাওয়ার জন্য ওঁত পেতে বসে আছে তারা এই গণভোট নিয়ে টিটকারি মূলক কথাবার্তা বলছে।

আরও পড়ুন  আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ