ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশীয়ার জাহাজ ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের বৃহস্পতিবার ৯ এপ্রিল: রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, একদিনেই বাড়ল বড় ব্যবধানে  যুদ্ধবিরতি: স্বস্তি ও শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছেন দুবাই প্রবাসী বাংলাদেশিরা নরসিংদীতে স্বর্ণকারদের দ্বন্দ্বে অ্যাসিড নিক্ষেপ, ঝলসে গেল ৩ বন্ধুর শরীর মালয়েশিয়ায় দুই কারখানায় অভিযানে ৭৯ বাংলাদেশি গ্রেপ্তার

গাজায় ‘মাফিয়া কৌশল’: হামাসবিরোধী হতে অস্বীকার করায় গোত্র নেতাদের টার্গেট করছে ইসরায়েল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 389

ছবি সংগৃহীত

সৌদি ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা গেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত গাজার প্রভাবশালী বাকর ও দুরমুশ গোত্রকে প্রস্তাব দিয়েছিল—হামাসের বিরুদ্ধে লড়াই করলে তারা সহায়তা পাবে। লক্ষ্য ছিল ইসরায়েলের দীর্ঘমেয়াদি দখল সহজ করা এবং নতুন কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের গঠন ঠেকানো।

প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইসরায়েলি বিমান হামলায় আল-শাতি শরণার্থী শিবিরে বাকর পরিবারের ছয়জন এবং গাজার সাবরা এলাকায় দুরমুশ পরিবারের ৩০ জন নিহত হয়।

আরও পড়ুন  গাজায় 'ক্ষুধার্ত মানুষের দল’ হামলা চালিয়ে খাদ্যসামগ্রী লুট করেছে: ডাব্লিউএফপি

গাজার এসব বৃহৎ গোত্র বা হামুলা দীর্ঘদিন ধরে সামাজিক শৃঙ্খলা রক্ষা ও বিরোধ মীমাংসায় ভূমিকা রেখেছে।

কেউ কেউ ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়েছে, আবার কেউ হামাসের পাশে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক বোমাবর্ষণে সামাজিক কাঠামো ভেঙে পড়ায় কিছু গোত্র সশস্ত্র দল গঠন করেছে।

এর মধ্যে ‘পপুলার ফোর্সেস’ নামে একটি গ্রুপ ইসরায়েলের সমর্থন পেয়েছে বলে অভিযোগ রয়েছে, যা আইএসআইএস-সংশ্লিষ্ট বলে দাবি করা হয় এবং রাফাহর আশপাশে সাহায্য সামগ্রী নিয়ন্ত্রণ ও লুটপাটে জড়িত।

নিউজটি শেয়ার করুন

গাজায় ‘মাফিয়া কৌশল’: হামাসবিরোধী হতে অস্বীকার করায় গোত্র নেতাদের টার্গেট করছে ইসরায়েল

আপডেট সময় ০২:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সৌদি ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা গেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত গাজার প্রভাবশালী বাকর ও দুরমুশ গোত্রকে প্রস্তাব দিয়েছিল—হামাসের বিরুদ্ধে লড়াই করলে তারা সহায়তা পাবে। লক্ষ্য ছিল ইসরায়েলের দীর্ঘমেয়াদি দখল সহজ করা এবং নতুন কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের গঠন ঠেকানো।

প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইসরায়েলি বিমান হামলায় আল-শাতি শরণার্থী শিবিরে বাকর পরিবারের ছয়জন এবং গাজার সাবরা এলাকায় দুরমুশ পরিবারের ৩০ জন নিহত হয়।

আরও পড়ুন  গাজায় নিজেদের ছোড়া ভূল গুলিতে নিহত ৩১ ইসরাইলি সেনা