ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চব্বিশের পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের যাত্রা শুরু ১৩ মার্চ থেকে ঈদ ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু চট্টগ্রামে জ্বালানি সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে ত্রয়োদশ সংসদ: স্পিকার মেজর (অব.) হাফিজ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিরাপত্তা ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫০ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর উপদেষ্টা নিয়োগের চিঠি নিয়ে বিস্তারিত প্রকাশ মন্ত্রণালয়ের তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির ঈদযাত্রায় প্রতি বাসে দুইজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

এফএ কাপে হামজার লেস্টারের জয়, বর্তমান চ্যাম্পিয়ন প্যালেসকে হারিয়ে ম্যাকলসফিল্ডের ইতিহাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 350

ছবি: সংগৃহীত

এফএ কাপের একটি রোমাঞ্চকর দিনে বড় অঘটনগুলা ছাপিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। নিচু সারির দল চেল্টেনহাম টাউনকে ২-০ ব্যবধানে হারিয়েছে সাবেক লিগ জয়ী লেস্টার। তবে দিনের সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের অখ্যাত ক্লাব ম্যাকলসফিল্ড, তারা বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে ফুটবল বিশ্বে চমক সৃষ্টি করেছে।

ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ম্যাকলসফিল্ড এবং প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেসের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্য ১১৭ ধাপ। এই বিশাল ব্যবধান পেরিয়ে ম্যাকলসফিল্ড যে জয় পেয়েছে, তা এফএ কাপের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।

আরও পড়ুন  টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে চোকার’ তকমা ঘুচানোর দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা

আইজ্যাক বাকলি-রিকেটস গোল করে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে নেওয়ার সাথে সাথেই উৎসবে মেতে ওঠেন ম্যাকলসফিল্ডের খেলোয়াড়রা। মাঠের সেই মুহূর্তটি ছিল উদযাপনের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ।

পল ডসন ও বাকলি-রিকেটসের দারুণ দুটি গোলে ২-১ ব্যবধানে জিতেছে ম্যাকলসফিল্ড। ২০২০ সালে নতুন যাত্রা শুরু করা ক্লাবটি ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত প্যালেসকে আটকে রেখেছিল; শেষ মিনিটে প্যালেস একটি গোল দেয়।

অন্য একটি ম্যাচে চেল্টেনহাম টাউনের বিপক্ষে প্রথমার্ধেই নিজেদের জয় নিশ্চিত করে ফেলে লেস্টার সিটি। ম্যাচের ২৩ মিনিটে প্যাটসন ডাকার গোলে লিড নেওয়ার পর বিরতির ঠিক আগে (৪৫ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন স্তেফি মাভিদিদি। র‍্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ পিছিয়ে থাকা চেল্টেনহামের বিপক্ষে এই ম্যাচে লেস্টারের নেতৃত্ব দেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী।

আটটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেও গ্লস্টারশায়ারে আধিপত্য দেখিয়েছে লেস্টার সিটি। ম্যাচের প্রথম সুযোগেই গোল আদায় করে নিয়ে নিজেদের সহজ জয় নিশ্চিত করে হামজাবাহিনী। চেল্টেনহামের আক্রমণগুলো লেস্টারের জন্য বড় কোনো হুমকি হতে পারেনি। এদিকে, চতুর্থ রাউন্ডে লেস্টারের পরবর্তী প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে আসছে সোমবার।

নিউজটি শেয়ার করুন

এফএ কাপে হামজার লেস্টারের জয়, বর্তমান চ্যাম্পিয়ন প্যালেসকে হারিয়ে ম্যাকলসফিল্ডের ইতিহাস

আপডেট সময় ০২:০০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬