ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

বেনফিকাকে হারিয়ে চেলসি ও বোতাফোগোর হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পালমেইরাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 160

ছবি সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো ইংলিশ জায়ান্ট চেলসি। শনিবার রাতে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সাথে খেলেছে চেলসি।

৬৪ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে চেলসি নেয় ২২টি শট, যার ১২টি ছিল গোলমুখে। বিপরীতে বেনফিকা ৮ শটের মধ্যে ৫টি রাখতে পেরেছিল লক্ষ্য বরাবর। তবুও নির্ধারিত সময়ে একাধিক আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৬৪তম মিনিটে গোলের দেখা পায় চেলসি। বাঁ দিকের কোণ থেকে ফ্রি-কিকের দারুণ শটে জাল খুঁজে নেন রিচ জেমস। বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন ঝাঁপিয়ে পড়েও বল ঠেকাতে ব্যর্থ হন।

আরও পড়ুন  আবার একসঙ্গে মেসি-রোনালদো? ক্লাব বিশ্বকাপে জেগেছে এক দলে খেলার সম্ভাবনা

তবে যোগ করা সময়ে চেলসির বক্সে বল হাতে লাগায় পেনাল্টির দাবি ওঠে। ভিএআর দেখার পর রেফারি বেনফিকার পক্ষে সিদ্ধান্ত দেন। স্পটকিক থেকে আনহেল ডি মারিয়া গোল করে সমতা ফেরান, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে আর কোনো সুযোগই বেনফিকাকে দেয়নি চেলসি। ১০৮তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকু, ১১৪তম মিনিটে পেদ্রো নেতো এবং ১১৭তম মিনিটে কিয়েরনান ডুসবারি-হল পরপর তিনটি গোল করে ম্যাচ নিজেদের করে নেয় চেলসি।

এদিকে একই রাতে ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে দুই ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও বোতাফোগোর লড়াই জমে উঠেছিল। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে পালমেইরাস। ১০০ মিনিটে বদলি খেলোয়াড় পলিনিওর একক নৈপুণ্যে পাওয়া গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ডানপ্রান্ত দিয়ে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন পলিনিও।

ম্যাচের বাকি সময়ে সমতা ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় বোতাফোগো। ১১৬ মিনিটে পালমেইরাসের একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও, বোতাফোগো সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

ব্রাজিলের চারটি ক্লাবই এবারের ক্লাব বিশ্বকাপের নকআউটে অংশ নিয়েছে। তার মধ্যে প্রথম বিদায় নিল বোতাফোগো, অন্যদিকে পালমেইরাস জায়গা পাকা করলো শেষ আটে। ফ্লামেঙ্গোর ভাগ্য নির্ধারণ হবে রবিবার রাতে, আর ফ্লুমিনেন্সের ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার।

নিউজটি শেয়ার করুন

বেনফিকাকে হারিয়ে চেলসি ও বোতাফোগোর হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পালমেইরাস

আপডেট সময় ১২:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো ইংলিশ জায়ান্ট চেলসি। শনিবার রাতে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সাথে খেলেছে চেলসি।

৬৪ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে চেলসি নেয় ২২টি শট, যার ১২টি ছিল গোলমুখে। বিপরীতে বেনফিকা ৮ শটের মধ্যে ৫টি রাখতে পেরেছিল লক্ষ্য বরাবর। তবুও নির্ধারিত সময়ে একাধিক আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৬৪তম মিনিটে গোলের দেখা পায় চেলসি। বাঁ দিকের কোণ থেকে ফ্রি-কিকের দারুণ শটে জাল খুঁজে নেন রিচ জেমস। বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন ঝাঁপিয়ে পড়েও বল ঠেকাতে ব্যর্থ হন।

আরও পড়ুন  ব্রাজিলিয়ানের জোড়া গোলে ফ্লুমিনেন্সিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি