ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আবার একসঙ্গে মেসি-রোনালদো? ক্লাব বিশ্বকাপে জেগেছে এক দলে খেলার সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 433

ছবি সংগৃহীত

ফুটবল দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি কি আবারও ফিরে আসতে যাচ্ছে? ফুটবলপ্রেমীদের হৃদয়ে রোমাঞ্চ জাগানো এক স্বপ্ন হয়তো এবার সত্যি হতে চলেছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো একসঙ্গে খেলতে পারেন আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে। এমনই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ‘আইশোস্পিড’-এর চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, “ক্লাব বিশ্বকাপে রোনালদো খেলতে পারেন, এ নিয়ে আলোচনা চলছে। কে জানে, কোনো ক্লাব হয়তো তাকে সই করিয়ে চমক দেখাবে। এখনও সময় আছে। খুব মজার হবে যদি এটা হয়।”

আরও পড়ুন  ১০ জন নিয়ে আলমাদার গোলে কলম্বিয়ার বিপক্ষে ড্র করল মেসির আর্জেন্টিনা

তিনি আরও বলেন, “আমি চাই মেসি ও রোনালদো একসঙ্গে খেলুক। ভাবুন তো তারা যদি একই দলে মাঠে নামে, সেটা হবে ইতিহাসের এক বিশেষ মুহূর্ত।”

১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি, যেখানেই এখন খেলছেন লিওনেল মেসি।

তবে মেসির বিপরীতে রোনালদোর ক্লাব আল নাসর টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সৌদি আরব থেকে কেবল আল হিলাল অংশ নিচ্ছে। তবে গুঞ্জন রয়েছে, ইন্টার মায়ামি হয়তো রোনালদোকে দলে নিতে আগ্রহী।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহাম এ বিষয়ে আলোচনা করেছেন মেসির সঙ্গে এবং মেসিও রোনালদোর আগমনকে স্বাগত জানিয়েছেন।

এছাড়া রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুকা মদরিচকেও দলে ভেড়াতে আগ্রহী ইন্টার মায়ামি।

ইন্টার মায়ামি তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ১৪ জুন, মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে। এরপর ১৯ জুন পর্তুগালের পোর্তো এবং ২৩ জুন ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হবে তারা।

রোনালদোর বর্তমান চুক্তি আগামী মাসেই শেষ হচ্ছে। ‘দ্য অ্যাথলেটিক’ জানায়, আল নাসরের সঙ্গে নতুন চুক্তির আলোচনা চললেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও ধারে অন্য ক্লাবে যাওয়ার পরিকল্পনা নেই বলেই জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র। তবে গুঞ্জন আছে, তিনি সৌদি আরব ছেড়ে ব্রাজিলের কোনো ক্লাবে যেতে পারেন।

এখন প্রশ্ন একটাই ফুটবল ইতিহাসের দুই মহাতারকা কি আবার একসঙ্গে মাঠে নামবেন? উত্তর পেতে ফুটবলবিশ্ব তাকিয়ে ১৪ জুনের দিকেই।

নিউজটি শেয়ার করুন

আবার একসঙ্গে মেসি-রোনালদো? ক্লাব বিশ্বকাপে জেগেছে এক দলে খেলার সম্ভাবনা

আপডেট সময় ০৩:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫