ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীরা যে ভাবে পাবে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট বিকেলে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পাঁচ নবজাতকের সুস্থতায় গাজীপুরে খুশির জোয়ার: বিরল ঘটনার সাক্ষী কাপাসিয়া পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলে যারা রয়েছেন ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প চার যানবাহনের সংঘর্ষে পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু গুচ্ছ ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের চেষ্টা: পরীক্ষার্থী বহিষ্কার বিএনপির সংরক্ষিত নারী আসন: ৩৬ পদের বিপরীতে সাত শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ

বিএনপির সংরক্ষিত নারী আসন: ৩৬ পদের বিপরীতে সাত শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বিএনপি। আগামী ১২ মে অনুষ্ঠেয় এই নির্বাচনকে কেন্দ্র করে দলটির নারীনেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন হিসেবে বিএনপি জোটের ভাগে পড়ছে ৩৬টি আসন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই ৫০০-এর বেশি ফরম বিক্রি হয়েছে এবং এর আগে আরও প্রায় সাত শতাধিক নেত্রী আগাম আবেদন জমা দিয়ে রেখেছেন।

আরও পড়ুন  বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা পাশে থাকবে চীন: চীনা রাষ্ট্রদূত

রাজপথে সক্রিয় থাকা, বিগত আন্দোলন-সংগ্রামে কারাভোগ এবং সাংগঠনিক দক্ষতার প্রমাণ দেওয়া নেত্রীরাই মূলত মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার পেতে লবিং চালিয়ে যাচ্ছেন।

এবার মনোনয়নের ক্ষেত্রে নবীন ও প্রবীণের সমন্বয়ের পরিকল্পনা রয়েছে দলটির। আলোচনায় থাকা হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন—আফরোজা আব্বাস, শিরীন সুলতানা, নিপুণ রায় চৌধুরী, হেলেন জেরিন খান, সুলতানা আহমেদ ও নেওয়াজ হালিমা। এছাড়াও তালিকায় রয়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো পরিচিত মুখ।
উচ্চশিক্ষিত এবং ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তরুণীদের পাশাপাশি সাবেক ও প্রয়াত শীর্ষ নেতাদের পরিবারের সদস্যদের নামও আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রমতে, যারা দুর্দিনে মাঠে ছিলেন এবং যাদের সংসদীয় কাজে দক্ষতা ও উচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাদেরকেই বেছে নিতে চায় বিএনপি।

চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক করতে কাজ করবে দলের পার্লামেন্টারি বোর্ড। মনোনয়ন প্রত্যাশীরা আশা করছেন, দলের হাইকমান্ড বিগত দিনের ত্যাগ ও যোগ্যতার সঠিক মূল্যায়ন করবেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপির সংরক্ষিত নারী আসন: ৩৬ পদের বিপরীতে সাত শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ

আপডেট সময় ০৩:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বিএনপি। আগামী ১২ মে অনুষ্ঠেয় এই নির্বাচনকে কেন্দ্র করে দলটির নারীনেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন হিসেবে বিএনপি জোটের ভাগে পড়ছে ৩৬টি আসন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই ৫০০-এর বেশি ফরম বিক্রি হয়েছে এবং এর আগে আরও প্রায় সাত শতাধিক নেত্রী আগাম আবেদন জমা দিয়ে রেখেছেন।

আরও পড়ুন  নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি