ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মমতার তীব্র কটাক্ষ আজ রাতে, কখন ১ মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ জিয়ার ঘোষণা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা: যুদ্ধবিরতির আগে ইরানের ৫ শর্ত ঘোষণা চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা: দুই জাহাজ ডিজেলে ৩৩০ কোটি টাকা বাড়তি ব্যয় ২৫ মার্চের গণহত্যা: ইতিহাস জানাতে জোর দিলেন প্রধানমন্ত্রী

মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মমতার তীব্র কটাক্ষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ হিসেবে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত শনিবার কলকাতার রেড রোডে আয়োজিত ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে উপস্থিত ধর্মপ্রাণ মানুষদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
মমতা বলেন, প্রধানমন্ত্রী মোদি বিদেশের মাটিতে গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বী রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বন্ধুত্ব ও আলিঙ্গন করলেও দেশের ভেতরে বিভাজনের রাজনীতি করছেন।

বক্তব্য চলাকালীন মমতা ব্যানার্জি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি ভারতের সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন এবং অনুপ্রবেশের অজুহাতে অনেকের নাম ভোটার তালিকা বা নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, মোদি নিজেই সবচেয়ে বড় অনুপ্রবেশকারী কারণ তিনি জোরপূর্বক বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রীর দ্বিমুখী নীতির সমালোচনা করে মমতা প্রশ্ন তোলেন, বিদেশের মুসলিম নেতাদের সঙ্গে বন্ধুত্ব করার সময় মোদির কোনো অসুবিধা না হলেও দেশের অভ্যন্তরে কেন ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হচ্ছে।

আরও পড়ুন  সাত বছর পর চীনে মোদি

নিউজটি শেয়ার করুন

মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মমতার তীব্র কটাক্ষ

আপডেট সময় ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ হিসেবে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত শনিবার কলকাতার রেড রোডে আয়োজিত ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে উপস্থিত ধর্মপ্রাণ মানুষদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
মমতা বলেন, প্রধানমন্ত্রী মোদি বিদেশের মাটিতে গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বী রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বন্ধুত্ব ও আলিঙ্গন করলেও দেশের ভেতরে বিভাজনের রাজনীতি করছেন।

বক্তব্য চলাকালীন মমতা ব্যানার্জি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি ভারতের সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন এবং অনুপ্রবেশের অজুহাতে অনেকের নাম ভোটার তালিকা বা নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, মোদি নিজেই সবচেয়ে বড় অনুপ্রবেশকারী কারণ তিনি জোরপূর্বক বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রীর দ্বিমুখী নীতির সমালোচনা করে মমতা প্রশ্ন তোলেন, বিদেশের মুসলিম নেতাদের সঙ্গে বন্ধুত্ব করার সময় মোদির কোনো অসুবিধা না হলেও দেশের অভ্যন্তরে কেন ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হচ্ছে।

আরও পড়ুন  শীর্ষ বৈঠকে মোদির ইতিবাচক সুর: শেখ হাসিনার প্রত্যর্পণে আশাবাদী ইউনূস