ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী সড়ক দুর্ঘটনায় ইফতারের আগ মুহূর্তে প্রাণ গেল ১৩ জনের রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন:স্বরাষ্ট্রমন্ত্রী চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে : রাষ্ট্রপতি বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের অতর্কিত হামলা প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধে দণ্ডিতদের নাম যুক্ত করে ত্রয়োদশ সংসদে শোকপ্রস্তাব গৃহীত নতুন নোট বিক্রি বেআইনি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন আহমেদ আযম খান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ড. মোহাম্মদ ইউনূস

রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন:স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 18

ছবি:সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশ্ন তুলে বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের ওয়াকআউটের ঘটনা নতুন কিছু নয় । তিনি বলেন, যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল, তাহলে এখন এই বিরোধিতা কেন?

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ: বঙ্গভবন ও সংসদে সাজ সাজ রব

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ ও ৬ আগস্ট একই রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের নেতারা আলোচনা করেছেন এবং তাঁর সামনেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। এমনকি সেই সময় সংশ্লিষ্টদের মধ্যে কয়েকজন এখন সংসদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তাই এখন রাষ্ট্রপতির বিরোধিতা কেন করা হচ্ছে, সেটা তাদেরই জিজ্ঞেস করা উচিত।’

তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চায় ওয়াকআউট নতুন কিছু নয়, বিরোধী দল চাইলে তা করতেই পারে।

এর আগে বিকেলের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরুর আগে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধীদলীয় সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেন। ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’-এমন স্লোগান দিতে দিতে তারা একপর্যায়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

তবে বিরোধী দলের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে তাঁর লিখিত ভাষণ পাঠ করেন। ভাষণে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান। একই সঙ্গে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শক্তিশালী বিরোধী দলের প্রত্যাশার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন:স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:২৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশ্ন তুলে বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের ওয়াকআউটের ঘটনা নতুন কিছু নয় । তিনি বলেন, যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল, তাহলে এখন এই বিরোধিতা কেন?

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  কুমিল্লার ১০টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, চূড়ান্ত হয়নি ১টি আসন