ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ: বঙ্গভবন ও সংসদে সাজ সাজ রব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4375

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী সোম বা মঙ্গলবারের মধ্যেই সম্পন্ন হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোনোভাবেই এই প্রক্রিয়া ১৬ বা ১৭ ফেব্রুয়ারির বাইরে যাবে না। একটি ‘স্মুথ ট্রানজিশন’ বা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তাঁর পুরো মন্ত্রিসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে থাকা এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় নতুন এমপিদের শপথ কে পড়াবেন, তা নিয়ে কিছুটা আইনি অস্পষ্টতা তৈরি হয়েছিল। তবে সংবিধানের ১৪৮ (৩) ধারা অনুযায়ী এর সমাধান রয়েছে।

আরও পড়ুন  নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানিয়েছেন, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অথবা তারা শপথ পাঠ করাতে অসমর্থ হলে, তিন দিন অতিবাহিত হওয়ার পর চতুর্থ দিন থেকে পরবর্তী যেকোনো দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিতদের শপথ পাঠ করাতে পারেন।

শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি তদারকি করছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সংসদ সচিবালয় ও বঙ্গভবনের সঙ্গে সমন্বয় করে তিনি দ্রুত গেজেট প্রকাশ ও পরবর্তী ধাপগুলো এগিয়ে নিচ্ছেন।

অন্যদিকে, সংসদ ভবন এলাকায় এখন উৎসবের আমেজ। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত অংশগুলোর সংস্কার কাজ শেষ করে পুরো ভবনকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। স্পিকার ও রাষ্ট্রপতির অফিস কক্ষ থেকে শুরু করে অধিবেশন কক্ষ—সবই এখন ব্যবহারের উপযোগী।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়ে বিশাল জয় লাভ করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হয়ে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। সংসদের বিরোধী দল হিসেবে থাকছে ৬৮টি আসন পাওয়া জামায়াতে ইসলামী।

গতকাল শুক্রবার রাতেই নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন কেবল শপথের মাধ্যমে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরুর অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ: বঙ্গভবন ও সংসদে সাজ সাজ রব

আপডেট সময় ০২:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী সোম বা মঙ্গলবারের মধ্যেই সম্পন্ন হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোনোভাবেই এই প্রক্রিয়া ১৬ বা ১৭ ফেব্রুয়ারির বাইরে যাবে না। একটি ‘স্মুথ ট্রানজিশন’ বা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তাঁর পুরো মন্ত্রিসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে থাকা এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় নতুন এমপিদের শপথ কে পড়াবেন, তা নিয়ে কিছুটা আইনি অস্পষ্টতা তৈরি হয়েছিল। তবে সংবিধানের ১৪৮ (৩) ধারা অনুযায়ী এর সমাধান রয়েছে।

আরও পড়ুন  ভোটের দিন কোথায় থাকবেন এনসিপির শীর্ষ নেতারা