ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 604

ছবি: খবরের কথা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘দ্বিতীয় বিয়ে’ সংক্রান্ত তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। দীর্ঘদিনের সুন্দর সংসার জীবন নিয়ে অপপ্রচার চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন এই নেত্রী।

সম্প্রতি ফেসবুকে কিছু পোস্টে দাবি করা হয় যে, ডা. মাহমুদা মিতু তার প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এই খবরটি নজরে আসার পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এর কড়া জবাব দেন তিনি।

মিতু লেখেন, “আমার বিয়ের বয়স ১৭ বছর। মাশাআল্লাহ, আমার সংসার জীবন অত্যন্ত সুন্দর। আমাদের দুটি কন্যাসন্তান রয়েছে। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারা জানেন যে আমি আমার স্বামীর পূর্ণ সমর্থন নিয়েই রাজনীতি করি।”

আরও পড়ুন  নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ, পুনর্গঠনের দাবি

নিজের দাম্পত্য সম্পর্কের দৃঢ়তা প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন, “আল্লাহর কসম, এই ১৭ বছরে স্বামীর সঙ্গে মনোমালিন্য হলেও এক ঘণ্টা রাগ করে থেকেছি—এমন কোনো ইতিহাস নেই। সেখানে দ্বিতীয় বিয়ে তো অনেক দূরের কথা।”

তার নামে এমন চরিত্রহননকারী অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি লেখেন, “আল্লাহ এদের হেদায়েত দিন। এই ধরনের মিথ্যাচারের জন্য তাদের এমন শিক্ষা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো নারীকে নিয়ে এমন নোংরা মিথ্যার সাহস তারা না পায়।”

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেত্রীর দাবি, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এসব ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু

আপডেট সময় ০৩:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘দ্বিতীয় বিয়ে’ সংক্রান্ত তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। দীর্ঘদিনের সুন্দর সংসার জীবন নিয়ে অপপ্রচার চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন এই নেত্রী।

সম্প্রতি ফেসবুকে কিছু পোস্টে দাবি করা হয় যে, ডা. মাহমুদা মিতু তার প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এই খবরটি নজরে আসার পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এর কড়া জবাব দেন তিনি।

মিতু লেখেন, “আমার বিয়ের বয়স ১৭ বছর। মাশাআল্লাহ, আমার সংসার জীবন অত্যন্ত সুন্দর। আমাদের দুটি কন্যাসন্তান রয়েছে। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারা জানেন যে আমি আমার স্বামীর পূর্ণ সমর্থন নিয়েই রাজনীতি করি।”

আরও পড়ুন  জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসছে এনসিপি