ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 462

রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রকাশ্য জনসমাগমের মধ্যে স্থানীয় যুবলীগের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন নদ্দাপাড়ার তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান শেখ (৪৬) স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি তিনি আশকোনা থানা কমিউনিটি পুলিশের সভাপতির দায়িত্বও পালন করতেন।

আরও পড়ুন  ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা, পুলিশের ছুটি বাতিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ জানায়, শাহজাহান শেখ পেশায় ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। এ ছাড়া তিনি জমি ও গাড়ি কেনা-বেচার ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘ডিলার শাহজাহান’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি উত্তরা আশকোনা এলাকায়; তিনি হাফিজ উদ্দীনের ছেলে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, “ধারালো অস্ত্র ব্যবহার করে শাহজাহান শেখকে হত্যা করা হয়েছে। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয়রা জানান, সাত থেকে আটজন যুবক শাহজাহান শেখকে ধাওয়া করে তালতলা মোড়ে জনসমাগমের মধ্যে হামলা চালায়। ঘটনার সময় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন

আপডেট সময় ১০:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রকাশ্য জনসমাগমের মধ্যে স্থানীয় যুবলীগের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন নদ্দাপাড়ার তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান শেখ (৪৬) স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি তিনি আশকোনা থানা কমিউনিটি পুলিশের সভাপতির দায়িত্বও পালন করতেন।

আরও পড়ুন  বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ