ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূসের কুশল বিনিময়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 433

ছবি: সংগৃহীত

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে খালেদা জিয়ার আসন ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঠিক পাশেই। সেখানে দুজনকে হাসিমুখে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।

আরও পড়ুন  রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।

গাড়িবহরে আরও ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূসের কুশল বিনিময়

আপডেট সময় ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে খালেদা জিয়ার আসন ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঠিক পাশেই। সেখানে দুজনকে হাসিমুখে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।

আরও পড়ুন  খালেদা জিয়ার চার চিকিৎসক দেশে ফিরেছেন