০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
মধ্যরাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ক্ষতিগ্রস্ত চার শতাধিক বসতঘর কুষ্টিয়ায় বক্তব্যরত অবস্থায় জামায়াতের জেলা আমীরের মৃত্যু বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য, ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি ঘুমের ঘোরে কথা বলা; মনের কথা নাকি মস্তিষ্কের বিশেষ আচরণ? খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের বিপক্ষে মার্কিন জনগণ স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ২১ আলিফ হত্যা মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামি আদালতে জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 95

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দাফন সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে চারটার পর ঢাকার জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখান থেকে আশপাশের বিভিন্ন এলাকার সব রাস্তা জুড়ে সমবেত হন দেশের দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতা, কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক মানুষ।

[bsa_pro_ad_space id=2]

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও বাংলাদেশে আসেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে। পাশাপাশি, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও জানাজায় শামিল হন।

রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই জানাজায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারাও অংশ নেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানেরাও খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন।

খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মরদেহ জানাজাস্থলে আনা, জানাজা ও দাফন পর্যন্ত সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

আপডেট সময় ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫