ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

গণতন্ত্র ছাড়া মানুষের সার্বিক অধিকার সুরক্ষিত হয় না: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 181

ছবি সংগৃহীত

গণতন্ত্র ছাড়া মানুষের সার্বিক অধিকার সুরক্ষিত হয় না এ কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে এখনো গণতন্ত্রের প্রতিষ্ঠান গড়ে তোলার কার্যকর উদ্যোগ শুরু হয়নি। তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্রের চর্চা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। বরং ‘মব জাস্টিস’ বা গোষ্ঠী ভিত্তিক হিংস্র প্রতিশোধ আজ মানবতার শত্রুতে পরিণত হয়েছে।”

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস (২৬ জুন) উপলক্ষে বুধবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান এসব মন্তব্য করেন। তিনি বলেন, এই ‘মব জাস্টিস’ কেবল আইন ও মানবাধিকারের পরিপন্থীই নয়, বরং গণতান্ত্রিক সংস্কৃতি গঠনের পথকেও রুদ্ধ করে দিচ্ছে।

আরও পড়ুন  নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রদলে, তাঁরা এখন মন্ত্রিসভায়

তারেক রহমান বলেন, “বাংলাদেশে গত প্রায় ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের নামে গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। সংবাদমাধ্যমের কণ্ঠ রোধে কালাকানুন চাপিয়ে দেয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে, তাঁকে চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “সরকারের দমননীতির বিরুদ্ধে কথা বললেই পেটোয়া বাহিনী দিয়ে হামলা চালানো হয়েছে। বিচারবিহীনতা, গুম, নারী-শিশুসহ নিরীহ জনগণের ওপর সন্ত্রাস সব মিলিয়ে দেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ঘটেছে।”

তারেক রহমান আরও বলেন, “একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাতেই মানবতা, ন্যায়বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব। অথচ আজ আমরা সেই পথ থেকে সরে এসেছি। ফলে দেশে একনায়কতান্ত্রিক প্রবণতা ও নির্যাতনের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরাচারী শাসনে সহিংসতা অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন, “এই বাস্তবতায় বিশ্বব্যাপী গণতন্ত্রকামীদের মানবিক মূল্যবোধ নিয়ে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। তবেই নির্যাতনের সংস্কৃতির অবসান ঘটবে এবং মানবিক শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।”

তিনি বলেন, “গণতন্ত্রকে গতিশীল করতে এবং পুনরায় একমাত্রিক রাষ্ট্রব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ঠেকাতে গণতান্ত্রিক শক্তির ঐক্য এখন সময়ের দাবি।”

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্র ছাড়া মানুষের সার্বিক অধিকার সুরক্ষিত হয় না: তারেক রহমান

আপডেট সময় ০৬:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

গণতন্ত্র ছাড়া মানুষের সার্বিক অধিকার সুরক্ষিত হয় না এ কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে এখনো গণতন্ত্রের প্রতিষ্ঠান গড়ে তোলার কার্যকর উদ্যোগ শুরু হয়নি। তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্রের চর্চা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। বরং ‘মব জাস্টিস’ বা গোষ্ঠী ভিত্তিক হিংস্র প্রতিশোধ আজ মানবতার শত্রুতে পরিণত হয়েছে।”

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস (২৬ জুন) উপলক্ষে বুধবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান এসব মন্তব্য করেন। তিনি বলেন, এই ‘মব জাস্টিস’ কেবল আইন ও মানবাধিকারের পরিপন্থীই নয়, বরং গণতান্ত্রিক সংস্কৃতি গঠনের পথকেও রুদ্ধ করে দিচ্ছে।

আরও পড়ুন  নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ, সংস্কার ছাড়া উত্তরণের পথ নেই: তারেক রহমান