ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী ফ্রান্সে সহিংসতা-লুটপাট, গ্রেপ্তার ২ হাজার ৪০০ জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ, সংস্কার ছাড়া উত্তরণের পথ নেই: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 515

ছবি সংগৃহীত

নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ এমন অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তিনি মনে করেন, জরুরি ভিত্তিতে রাজনৈতিক সংস্কার ছাড়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়।

আরও পড়ুন  বোরকাপড়া নারীদের ভোটকেন্দ্রে মুখ দেখাতে হবে: ইসি

রবিবার (২৩ মার্চ) জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক ভার্চ্যুয়াল ইফতার অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “আজকে যারা সংস্কারের কথা বলছেন, তাদের অনেক আগেই বিএনপি এই সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে জনগণ নতুন কিছু প্রত্যাশা করে, যা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দৃঢ় অবস্থান থাকা জরুরি।”

তিনি আরও বলেন, কেবল সরকার পরিবর্তন করলেই হবে না, প্রয়োজন সমগ্র রাজনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার। নির্বাচন কমিশন, বিচারব্যবস্থা, প্রশাসনসহ প্রতিটি স্তরে নিরপেক্ষতা ফিরিয়ে আনা না গেলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে না।

তারেক রহমান বলেন, “আজকে সময় এসেছে জাতীয় ঐক্যের ভিত্তিতে আলোচনার। জনগণের প্রত্যাশা কী, রাজনৈতিক দলগুলো তা কতটা বুঝছে এবং তার প্রতিফলন ঘটাচ্ছে এই প্রশ্নের উত্তর দিতে হবে।” তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, সংকীর্ণ দলীয় স্বার্থের বাইরে গিয়ে জনগণের ইস্যুতে একত্রিত হওয়ার।

তারেক রহমানের ভাষায়, “জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হলে কোনো রাজনৈতিক আন্দোলনই টেকসই হয় না। আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন পথে হাঁটতে হবে।”

জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বিএনপি সব সময় ইতিবাচক পরিবর্তনের পক্ষে। এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং যাব।”

নিউজটি শেয়ার করুন

নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ, সংস্কার ছাড়া উত্তরণের পথ নেই: তারেক রহমান

আপডেট সময় ১২:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ এমন অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তিনি মনে করেন, জরুরি ভিত্তিতে রাজনৈতিক সংস্কার ছাড়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়।

আরও পড়ুন  দেশবাসীর সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণা: তারেক রহমান