ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০ জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল দেশে জ্বালানি মজুত নিয়ে আশ্বাস, তবে সরবরাহে চাপ ও অনিশ্চয়তা বাড়ছে সারাদেশের পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তেল-নিত্যপণ্যের দাম বাড়তে পারে: সতর্কবার্তা মির্জা ফখরুলের পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ১০ আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প

দলে নারী নেতৃত্ব বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে : এনসিপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 169

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, দলটির নারী নেতৃত্বে অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের অনুসারীরা সংগঠিতভাবে তা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। নারী নেত্রীদের বিরুদ্ধে যৌন হয়রানিমূলক ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, সম্প্রতি একটি অডিও কল ফাঁসকে কেন্দ্র করে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনের বিরুদ্ধে কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ফ্যাসিবাদী চক্রের সদস্যরা মিথ্যা, কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক প্রচারণা চালাচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পূর্বেও দলটির নারী নেত্রীদের বিরুদ্ধে এমন অপমানজনক প্রচারণা চালানো হয়েছে।

আরও পড়ুন  ‘একটি পক্ষ আওয়ামী লীগের মতোই ভারতের দালালি করছে’: হাসনাত আব্দুল্লাহ

বিবৃতিতে উল্লেখ করা হয়, এসব প্রচারণা শুধু নারী নেত্রীদের ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে নয়, বরং এটি তাঁদের রাজনৈতিক কর্তাসত্তা অস্বীকার ও নারীদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপরিকল্পিত প্রচেষ্টা। নারী নেতৃত্বকে হেয় করে রাজনৈতিক পরিসর সংকুচিত করাই এসব অপচেষ্টার মূল লক্ষ্য।

এনসিপি মনে করে, দীর্ঘদিনের নিপীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে ‘জুলাই অভ্যুত্থান’-এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নারীরা নতুন করে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। এই প্রেক্ষাপটে নারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের অবমাননাকর আচরণ সেই অভ্যুত্থানের মূল চেতনা ও আদর্শের পরিপন্থী।

দলটির বিবৃতিতে বলা হয়, দুঃখজনকভাবে এমনকি কিছু ফ্যাসিবাদবিরোধী দলের নেতাকর্মীরাও এই প্রচারণায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়েছেন। পাশাপাশি কিছু অনলাইন মিডিয়া ও সাংবাদিকও দায়িত্বহীন ও অপেশাদার আচরণ করেছেন। একটি নামী জাতীয় দৈনিক পর্যন্ত তাজনূভা জাবীনকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করে তাঁকে আরও অরক্ষিত অবস্থায় ফেলেছে এবং সামাজিক মাধ্যমে যৌন নিপীড়নমূলক মন্তব্য উসকে দিয়েছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, এনসিপি স্পষ্টভাবে জানাচ্ছে, নারীদের বিরুদ্ধে এমন যেকোনো কুৎসা রটনার বিরুদ্ধে দলটি কঠোর অবস্থান গ্রহণ করবে। অনলাইন বা অফলাইনে যারা এ ধরনের নারী নিপীড়নের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।

নিউজটি শেয়ার করুন

দলে নারী নেতৃত্ব বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে : এনসিপি

আপডেট সময় ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, দলটির নারী নেতৃত্বে অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের অনুসারীরা সংগঠিতভাবে তা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। নারী নেত্রীদের বিরুদ্ধে যৌন হয়রানিমূলক ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, সম্প্রতি একটি অডিও কল ফাঁসকে কেন্দ্র করে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনের বিরুদ্ধে কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ফ্যাসিবাদী চক্রের সদস্যরা মিথ্যা, কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক প্রচারণা চালাচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পূর্বেও দলটির নারী নেত্রীদের বিরুদ্ধে এমন অপমানজনক প্রচারণা চালানো হয়েছে।

আরও পড়ুন  রোববার জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাচ্ছেন তারেক রহমান