ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

হাতিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 384

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের বলীর পুলের পশ্চিম পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন  ছায়া মন্ত্রিসভা ঘোষণাকে ইতিবাচক বলল বিএনপি

আহতদের মধ্যে রয়েছেন তমরদ্দি ইউনিয়নের সানা উল্লাহ, আনোয়ার হোসেন, নুর ইসলাম, খোকন, দিদার, এনায়েত হোসেন, জাহাজমারা ইউনিয়নের মো. হানিফ, বুড়িরচর ইউনিয়নের রুবেল, চরকিং ইউনিয়নের নোমান, সাগরসহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তমরদ্দি ইউনিয়ন বিএনপির ব্যানারে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের অনুসারীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসার সময় বলীর পুল এলাকায় উপস্থিত হন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের অনুসারী কাইউম, খলিল, রুবেল সর্দার ও এনায়েতসহ আরও কয়েকজন।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হন।

হামলায় আহত তমরদ্দি ইউনিয়নের তাঁতি দলের সভাপতি মো. শাহেদ বলেন, “আমরা মাহবুবুর রহমান শামীমের ঈদ পুনর্মিলনীতে যোগ দিতে খিরিদিয়া ওয়ার্ড থেকে মিছিল নিয়ে রওনা দিই। পথিমধ্যে আমাদের মিছিলে পেছন থেকে সশস্ত্র হামলা চালানো হয়। এতে আমাদের ৩৫ জনের মতো আহত হন।”

তবে হামলার অভিযোগ অস্বীকার করে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগির কবির জানান, “কিছু বহিরাগত রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য আমাদের শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো হামলা হয়নি।”

বিষয়টি নিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “ঘটনার খবর পেয়েছি। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।”

এদিকে রাত পৌনে এগারোটার দিকে আহতদের দেখতে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি চিকিৎসাধীনদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

হাতিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫

আপডেট সময় ১০:৫৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের বলীর পুলের পশ্চিম পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন  নেতিবাচক সংসদীয় সংস্কৃতি বদলাতে চায় বিএনপি: সালাহউদ্দিন