ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন
প্রবাসের খবর

কুয়ালালামপুরে ভুয়া চিকিৎসা কার্যক্রম: ১০ বাংলাদেশি গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 423

ছবি সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবানের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে তাদের কাছ থেকে ৫০০-র বেশি নকল ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা মূলত প্রবাসীদের চিকিৎসার নামে প্রতারণা করছিলেন।

আরও পড়ুন  মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

এরা দোকান কিংবা রেস্টুরেন্টে ছদ্মবেশে চিকিৎসা কার্যক্রম চালাতেন, যাতে প্রশাসনের নজর এড়ানো যায়। রোগীদের থেকে চিকিৎসা ও ওষুধ বাবদ ৫০ থেকে ২০০ রিঙ্গিত পর্যন্ত চার্জ করতেন। দীর্ঘ এক বছর ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন তারা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনসহ ড্রাগস ও কসমেটিকস নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা করা হয়েছে। বর্তমানে তারা পুত্রজায়া ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

প্রবাসের খবর

কুয়ালালামপুরে ভুয়া চিকিৎসা কার্যক্রম: ১০ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবানের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে তাদের কাছ থেকে ৫০০-র বেশি নকল ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা মূলত প্রবাসীদের চিকিৎসার নামে প্রতারণা করছিলেন।

আরও পড়ুন  কুড়িগ্রামে সীমান্ত পথে ৮ বাংলাদেশিসহ ৪৪ জন আটক