ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

কলোরাডোতে ইসরাইলপন্থি সমাবেশে পেট্রোল বোমা হামলা, আহত ৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 448

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে ইসরাইলপন্থি এক সমাবেশে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ জুন) দুপুরে এ হামলা ঘটে, যা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন  ইরানের ৪০টি অস্ত্র কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরাইলের

ঘটনার পরপরই এক্স (সাবেক টুইটার) এ পোস্টে এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল বলেন, “আমরা বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার ব্যাপারে অবগত এবং তা নিয়ে তদন্ত চালাচ্ছি।”

রয়টার্স জানায়, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিলেন একদল সমর্থক। এ সময় এক ব্যক্তি ঘরে তৈরি মলোটভ ককটেল সদৃশ বিস্ফোরক তাদের দিকে নিক্ষেপ করেন।

বোল্ডার পুলিশের প্রধান স্টিভ রেডফার্ন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বলেন, “আহতদের শরীরে আগুনে পোড়া ও অন্যান্য আঘাতের চিহ্ন ছিল। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর।”

ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শার্টবিহীন এক ব্যক্তি দু’হাতে স্প্রে বোতল নিয়ে ঘোরাফেরা করছেন, আর সামনে ঘাসে আগুন জ্বলছে। তাকে স্লোগান দিতে শোনা যায়— “জায়নবাদীরা নিপাত যাক”, “ফিলিস্তিন মুক্ত করো”, “তারা খুনি।” লাল টি-শার্ট পরা কয়েকজন আহতদের সেবাযত্নে ব্যস্ত ছিলেন।

ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল— জানতে চাইলে পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন এ বিষয়ে এখনই মন্তব্য করতে নারাজ। তবে তিনি জানান, হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে এবং তা করতে কোনো ধরনের সংঘর্ষে জড়াতে হয়নি।

এফবিআই বলছে, হামলাটি সুপরিকল্পিত এবং এটি দেশে ঘৃণা-প্রসূত অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলার প্রকৃতি এবং হামলাকারীর পরিচয় নিয়ে তদন্ত চলছে।

স্থানীয় প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এ ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং সম্ভাব্য সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কলোরাডোতে ইসরাইলপন্থি সমাবেশে পেট্রোল বোমা হামলা, আহত ৬

আপডেট সময় ১০:০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে ইসরাইলপন্থি এক সমাবেশে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ জুন) দুপুরে এ হামলা ঘটে, যা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন  জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর