ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে: গভর্নর ড. আহসান এইচ মনসুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 462

ছবি সংগৃহীত

আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ (মঙ্গলবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যাশার কথা জানান। একই সঙ্গে তিনি বলেন, মূল্যস্ফীতি কমলে সুদহারও কমিয়ে আনা হবে।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার কাছে নতুন নোটের ছবি হস্তান্তর করলেন গভর্নর

গভর্নর বলেন, “মূল্যস্ফীতির অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল এক্সচেঞ্জ রেট। তা এখন নিয়ন্ত্রণে এসেছে। বাজারভিত্তিক এক্সচেঞ্জ রেট চালু করার পরও উল্লেখযোগ্য অস্থিরতা দেখা যায়নি, যা বাজারে আস্থা সৃষ্টি করেছে। এর ফলে মূল্যস্ফীতির চাপও কিছুটা হ্রাস পাচ্ছে।”

তিনি জানান, খাদ্য মূল্যস্ফীতি আগে ছিল সাড়ে ১৪ শতাংশ, যা বর্তমানে সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেশি থাকলেও এখন তা ১০ শতাংশের নিচে অবস্থান করছে।

“বিশ্ববাজারে খাদ্যপণ্য, জ্বালানি ও গ্যাসের দাম কমতির দিকে, এতে দেশীয় বাজারও উপকৃত হবে,” বলেন গভর্নর। তিনি আরও জানান, “মুদ্রানীতিকে আরও সংকোচনমূলক করা হয়েছে। এসব পদক্ষেপের ফলে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ ও যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা।

উল্লেখ্য, গতকাল (সোমবার) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে: গভর্নর ড. আহসান এইচ মনসুর

আপডেট সময় ০৬:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ (মঙ্গলবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যাশার কথা জানান। একই সঙ্গে তিনি বলেন, মূল্যস্ফীতি কমলে সুদহারও কমিয়ে আনা হবে।

আরও পড়ুন  সম্মিলিত ৫ ব্যাংকের প্রশাসকদের তলব করলেন গভর্নর