ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

১২০০ বস্তা চাল “গুজব”: প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 545

ছবি সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘১২০০ বস্তা চাল’ সংক্রান্ত একটি ভিডিও পোস্টকে সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন  স্বচ্ছতার নজির: সম্পদ বিবরণী প্রকাশ করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

আসিফ মাহমুদ বলেন, “নিষিদ্ধ একটি সংগঠনের সাইবার সেল থেকে এই বিভ্রান্তিকর ভিডিওটি ছড়ানো হয়েছে। যাচাই-বাছাই ছাড়াই কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেটি শেয়ার করে অপপ্রচারে অংশ নিয়েছেন।”

তিনি আরও জানান, ভিডিওতে দেখানো ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তিতে ঘটে, যা তার পরিবারের সঙ্গে সম্পূর্ণরূপে সম্পর্কহীন। তা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে ঘটনাটিকে তার পারিবারিক ঘটনা হিসেবে তুলে ধরা হচ্ছে।

পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই গুজবের পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী এক নেতার কর্মীরা আমার বাবাকে উদ্দেশ করে ‘চালচোর’, ‘গমচোর’ ইত্যাদি স্লোগান দিচ্ছে। এমনকি যারা নিজেদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ বলে দাবি করেন, তারাও আজ এই গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতির প্রত্যাশা করেছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তরুণ নেতৃত্ব ও ইতিবাচক রাজনৈতিক চর্চার বদলে প্রতিহিংসা ও চরিত্রহননের সংস্কৃতি বেছে নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, গত কয়েক দিনে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে বিপুল পরিমাণ চাল মজুদ রয়েছে। ভিডিওতে ‘১২০০ বস্তা চাল’ উদ্ধারের কথা বলা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

১২০০ বস্তা চাল “গুজব”: প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৭:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘১২০০ বস্তা চাল’ সংক্রান্ত একটি ভিডিও পোস্টকে সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন  আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা