ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট: নৌপরিবহন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 444

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হলে শুধু জরিমানা নয়, সংশ্লিষ্ট লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা শেষে তিনি বলেন, “যাত্রীদের স্বার্থ রক্ষায় নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করতে হবে এবং তা আজ থেকেই কার্যকর করতে হবে।” তিনি জানান, আগামী ১৫ রমজান থেকে রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের পাঁচ দিন আগে ও পরে বালুবাহী নৌযান (বাল্কহেড) চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন  নিক্কিই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে অংশগ্রহনে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, কোনো লঞ্চ নির্ধারিত সিরিয়ালের বাইরে ছেড়ে যেতে পারবে না এবং অতিরিক্ত যাত্রী বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নৌবাহিনী এ বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর নজরদারি চালাবে। তবে অপ্রয়োজনীয় তল্লাশির নামে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করা হবে না।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, “ফিটনেস সনদ ছাড়া কোনো লঞ্চ চলতে পারবে না, এবং লঞ্চের গতি নির্ধারিত সীমার বেশি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তাই অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন রেকার দিয়ে সরিয়ে নেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ফেরিতে কোনো বাস যাত্রীসহ উঠতে পারবে না। বাস থেকে যাত্রী নামিয়ে ফেরিতে উঠাতে হবে এবং ফেরি পার হওয়ার পর যাত্রীরা পুনরায় বাসে উঠতে পারবেন। এসব সিদ্ধান্ত আগামী ১৫ রমজান থেকে কার্যকর হবে, জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা। সরকারের কঠোর অবস্থানের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ হবে বলে আশা করছেন যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট: নৌপরিবহন উপদেষ্টা

আপডেট সময় ০৫:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫