ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বাংলাদেশের অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা রীতিমতো মিরাকল: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 390

ছবি সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির গত ছয় মাসে দৃশ্যমান উন্নতি দেখে মিরাকল হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। ২৭ ফেব্রুয়ারি, বুধবার, রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, এনার্জি খাতে ‘ডিসিপ্লিন’ ফিরিয়ে আনা অপরিহার্য। ‘স্টেট স্পন্সরশিপ’ এর মাধ্যমে খাতটিতে ব্যাপক অনিয়ম হয়েছে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধান নিয়ে কাজ চলছে এবং গ্যাসের সরবরাহ বৃদ্ধির জন্য আরও কূপ খননের পরিকল্পনা চলছে। এছাড়া, তিনি জানান, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বৈশ্বিক বড় কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন  রোহিঙ্গাদের আগামী বছর পাঠানো সম্ভব হবে কি না, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না – প্রেস সচিব।

তিনি আরও বলেন, ‘যত দ্রুত চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হবে, ততই দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে।’ এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, চট্টগ্রাম বন্দরের উন্নতি না হলে, রি-এক্সপোর্টের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন কঠিন।

প্রেস সচিব বলেন, বিনিয়োগ বাড়ানোর জন্য শক্তিশালী এনার্জি সিস্টেম গড়ে তোলার গুরুত্ব অপরিসীম। ‘পাওয়ার সিস্টেমে ডাকাতি ঠেকানো হয়েছে, তবে এখন দেশে বাস্তবিকভাবে বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন।’ তিনি সমালোচনা করেন, পূর্ববর্তী সরকারের সময়ে জনগণের টাকার অপচয় হয়েছে। ‘৫৬০টি মডেল মসজিদে অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে, যা আরও কম খরচে করা সম্ভব ছিল,’ উল্লেখ করেন তিনি।

তিনি চ্যালেঞ্জের মুখে দেশের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা রীতিমতো মিরাকল: প্রেস সচিব

আপডেট সময় ০২:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের অর্থনীতির গত ছয় মাসে দৃশ্যমান উন্নতি দেখে মিরাকল হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। ২৭ ফেব্রুয়ারি, বুধবার, রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, এনার্জি খাতে ‘ডিসিপ্লিন’ ফিরিয়ে আনা অপরিহার্য। ‘স্টেট স্পন্সরশিপ’ এর মাধ্যমে খাতটিতে ব্যাপক অনিয়ম হয়েছে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধান নিয়ে কাজ চলছে এবং গ্যাসের সরবরাহ বৃদ্ধির জন্য আরও কূপ খননের পরিকল্পনা চলছে। এছাড়া, তিনি জানান, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বৈশ্বিক বড় কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন  ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ