ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী
প্রেস সচিব

ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 495

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশের ব্যাংক খাতে ভয়াবহ ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ব্যাংক খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রফেসর ইউনূস স্পষ্টভাবে বলেছেন, ‘‘যারা ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত, এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই অপরাধীরা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে।’’

আরও পড়ুন  “আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিবের সাফ বক্তব্য

এছাড়া বিদ্যুৎ খাতে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি না করে, উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকির নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কিছু কার্যক্রম। এর ফলস্বরূপ চলতি বছরে প্রায় ১১ হাজার ৪৪৪ কোটি টাকা, অর্থাৎ প্রায় ১০ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে।

এছাড়া গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে এই পরিমাণ ১৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রেস সচিব

ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ

আপডেট সময় ০৭:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশের ব্যাংক খাতে ভয়াবহ ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ব্যাংক খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রফেসর ইউনূস স্পষ্টভাবে বলেছেন, ‘‘যারা ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত, এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই অপরাধীরা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে।’’

আরও পড়ুন  প্রেস সচিব: আওয়ামী লীগের বিক্ষোভ নিষিদ্ধ, ক্ষমা ও বিচার ছাড়া অনুমতি নয় 