ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’, তবে কাজ এখনো বাকি: ট্রাম্প নতুন তালিকায় ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা স্পেনে বৈধতার সুযোগ বাংলাদেশিদের উল্লাস তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু উত্তর আমেরিকা ২৩ দেশের বৈচিত্র্য, শক্তি ও সংস্কৃতির মহাদেশ হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক কৃষকের ভাগ্য উন্নয়নে ‘কৃষক কার্ড’ বিতরণ: শিবগঞ্জে শিক্ষামন্ত্রী ঐতিহ্যের সেতুবন্ধন: বর্ষবরণ ও হালখাতার বিবর্তন ও প্রাসঙ্গিকতা মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

এয়ার টিকিটের দাম কমিয়ে সমপর্যায়ে আনার উদ্যোগ চলছে: স্বরাষ্ট্র সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 178

ছবি: সংগৃহীত

এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কমিটির শুনানির আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  অপারেশন ডেভিল হান্ট’: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্র সচিব

তিনি জানান, দেশের এভিয়েশন খাতে নানা সমস্যা বিদ্যমান, যার মধ্যে অন্যতম হলো টিকিটের মূল্য বৃদ্ধি। তবে এক্ষেত্রে শুধু বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টদের (জিএসএ) দায়ী করা যায় না। তাই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজা হচ্ছে।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘বিশেষ করে মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়া যাত্রীদের জন্য এয়ার টিকিটের দাম তুলনামূলক বেশি পড়ে। পুরো প্রক্রিয়ায় কিছু নিয়ম ও বিধি রয়েছে, যা কিছু ক্ষেত্রে মানা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে। এছাড়া কিছু অসাধু চক্র এ সুযোগ কাজে লাগিয়ে টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছে। এ বিষয়গুলো খতিয়ে দেখতে আমরা তদন্ত করছি।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টদের (জিএসএ) মতামত জানতে চাচ্ছি, যাতে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বোঝা যায় এবং সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। মূলত, আমাদের এই অনুসন্ধানের লক্ষ্য হলো সাধারণ মানুষের উপকার করা।’

নাসিমুল গনি স্পষ্ট করেন, সরকার এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছে না, বরং চলমান পরিস্থিতি তদন্ত করছে। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, সে কারণেই আমরা আজকের এই সভা আয়োজন করেছি।’

নিউজটি শেয়ার করুন

এয়ার টিকিটের দাম কমিয়ে সমপর্যায়ে আনার উদ্যোগ চলছে: স্বরাষ্ট্র সচিব

আপডেট সময় ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫