ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ জুন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 132

ছবি: সংগৃহীত

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে ভারতের উদ্বেগ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে তাদের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিছু অপরাধী চক্র ওই এলাকাকে তাদের কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং দ্রুতই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমান প্রশাসন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশের কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

পুলিশ বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে বাহিনী জনগণের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের অবদানের স্বীকৃতি হিসেবেই কৃতিত্বপূর্ণ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

২৩ জুন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

আপডেট সময় ০২:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী