ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

কিউআর লেনদেনে কোনো খরচ লাগবে না: অর্থমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 80

ছবি সংগৃহীত

ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে কেনাকাটার কার্যক্রম উদ্বোধন ও লেনদেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, সরকারের উদ্যোগে বাংলা কিউআর কোডের মাধ্যমে সব ধরনের লেনদেন বিনা খরচে করা যাবে। এ জন্য গ্রাহক বা ব্যবসায়ীদের কোনো অতিরিক্ত ফি দিতে হবে না।

তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণির মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এর ফলে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও যেকোনো ব্যাংক বা সেবাদানকারী প্রতিষ্ঠানের হিসাবে কিউআর কোডের মাধ্যমে সহজে টাকা গ্রহণ করতে পারবেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই পদ্ধতি চালু হলে সাধারণ মানুষকে সঙ্গে করে নগদ টাকা বহন করতে হবে না। পাশাপাশি লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে বাংলা কিউআর কোড ব্যবহারে কিছু কারিগরি সমস্যা দেখা দিতে পারে। তবে দ্রুত এসব সমস্যা সমাধান করা সম্ভব হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও দেশে এ ধরনের ব্যবস্থা সবার জন্য চালু করতে কাজ করছে।

ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে কোনো দ্বিধা ছাড়াই সরকারের এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

কিউআর লেনদেনে কোনো খরচ লাগবে না: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬