ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 41

ছবি সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।

প্রায় ৩৬ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুর ২টায় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। মির্জা ফখরুল ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী জোটের প্রার্থী ও এলডিপির চেয়ারম্যান কর্ণেল অলি আহমদ।

আরও পড়ুন  দুই নেতার সমাধিতে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন ও সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, সিনিয়র মন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ অন্য সংসদ সদস্যরা।

দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয় ও নিয়ম অনুযায়ী ৩ ঘন্টা ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ভোট নেওয়া শেষ হয়। এরপর ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়ে। এর মধ্যে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কর্ণেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে পারেন না। সংসদে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে তাদের প্রার্থীর বিজয় নিশ্চিত থাকে। যেমন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় ভোটের আগেই অনেকটা নিশ্চিত ছিল।

ফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনার (সিইসি) মির্জা ফখরুল ইসলামকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধীদলীয় নেতাসহ অন্য সংসদ সদস্যরাও তাকে শুভেচ্ছা জানান।

পরে রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদের সই করা এক গেজেটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

নিউজটি শেয়ার করুন

সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ

আপডেট সময় ০৯:৪৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬