ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিক্ষা বোর্ডে অভিমুখে পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 4

ছবি সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। এদিকে অবরোধ প্রত্যাহারের পর ধানমন্ডি-নিউমার্কেট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

পরে বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ঢাকা কলেজের সামনে জড়ো হন। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ সময় আন্দোলনকারীদের একাংশ সচিবালয়ের দিকে যাওয়ার পক্ষে মত দেন, কেউ শিক্ষা ভবনের দিকে যাওয়ার প্রস্তাব করেন এবং অন্য একটি অংশ বকশীবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশে যাওয়ার পক্ষে মত দেন। এ নিয়ে কিছু সময় মতভেদ দেখা দিলেও পরে শিক্ষা বোর্ডের উদ্দেশেই পদযাত্রার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন  গাজায় গণহত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁও, চাঁদপুর ও বরিশালসহ সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ ও কর্মবিরতি

এরপর বড় একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে বকশীবাজার অভিমুখে যাত্রা শুরু করে। তবে মিছিলটি ভিসি চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। সেখানে কিছু সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথা বলতে দেখা যায়।

অন্যদিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ের অবরোধ তুলে নেওয়ায় ধানমন্ডি-নিউমার্কেট সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। দীর্ঘ সময় আটকে থাকা যানবাহন গন্তব্যের দিকে যেতে শুরু করে এবং আশপাশের এলাকায়ও যানজট কমতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষা বোর্ডে অভিমুখে পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬