ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপাল ও বাংলাদেশের জেন-জি রাজনীতির ভিন্নতা পাকিস্তান-মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজই যুদ্ধবিরতির সম্ভাবনা ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের ‘শক্তিশালী’ হামলা: অচল ৮৫ শতাংশ রপ্তানি সক্ষমতা ১০ বছর পর তনু হত্যায় নতুন মোড়: তিন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার আদেশ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রীর লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত: পাল্টা ভারতীয় কৃষক আটক সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ: তালিকায় বেক্সিমকো ও এস আলম গ্রুপ শিক্ষকদের জন্য পৃথক পে স্কেলের প্রস্তাব শিক্ষামন্ত্রীর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত

শিক্ষকদের জন্য পৃথক পে স্কেলের প্রস্তাব শিক্ষামন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

মেধাবী শিক্ষকদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে এবং তাঁদের আর্থিক মানোন্নয়নে অন্যান্য পেশা থেকে সম্পূর্ণ আলাদা একটি ‘স্বতন্ত্র পে স্কেল’ গঠনের পক্ষে মত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই প্রস্তাব করেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকদের আর্থিক সহায়তার বিষয়টি অন্য কোনো খাতের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। এ ধরনের তুলনা থেকে প্রায়ই আইনি জটিলতা বা আন্দোলনের সূত্রপাত হয়। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষকদের জন্য এমন একটি বেতন কাঠামো প্রয়োজন যা উচ্চ বা নিম্ন যাই হোক না কেন, তা হবে স্বতন্ত্র।
মূলত শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতেই এমন বৈপ্লবিক পদক্ষেপের প্রয়োজন বলে তিনি মনে করেন। মতবিনিময় সভায় উপস্থিত এক শিক্ষকের প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের এই অবস্থানের কথা পরিষ্কার করেন।

আরও পড়ুন  শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ

নিউজটি শেয়ার করুন

শিক্ষকদের জন্য পৃথক পে স্কেলের প্রস্তাব শিক্ষামন্ত্রীর

আপডেট সময় ০৫:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

মেধাবী শিক্ষকদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে এবং তাঁদের আর্থিক মানোন্নয়নে অন্যান্য পেশা থেকে সম্পূর্ণ আলাদা একটি ‘স্বতন্ত্র পে স্কেল’ গঠনের পক্ষে মত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই প্রস্তাব করেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকদের আর্থিক সহায়তার বিষয়টি অন্য কোনো খাতের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। এ ধরনের তুলনা থেকে প্রায়ই আইনি জটিলতা বা আন্দোলনের সূত্রপাত হয়। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষকদের জন্য এমন একটি বেতন কাঠামো প্রয়োজন যা উচ্চ বা নিম্ন যাই হোক না কেন, তা হবে স্বতন্ত্র।
মূলত শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতেই এমন বৈপ্লবিক পদক্ষেপের প্রয়োজন বলে তিনি মনে করেন। মতবিনিময় সভায় উপস্থিত এক শিক্ষকের প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের এই অবস্থানের কথা পরিষ্কার করেন।

আরও পড়ুন  দুপুরে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের