ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন: কে কোন দায়িত্বে ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তাঁর স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বুলু “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না”: আ: লীগের প্রসঙ্গে মঈন খান ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, মাসে পাবেন ২৫০০ টাকা ফিজি: প্রশান্ত মহাসাগরের বহুজাতিক ও প্রাণবন্ত দ্বীপ রাষ্ট্র মাস্তানতুয়োনোর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা রিয়ালের ভূমিকা নিয়ে প্রশ্ন কারাগার থেকে বেরোনোর দেড় ঘণ্টার মধ্যে যুবককে কুপিয়ে হত্যা ফুপুর লাশ দেখতে যাওয়ার পথে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে শিশুর মৃত্যু

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তাঁর স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

দুর্নীতির অভিযোগের তদন্ত চলায় র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদ ও তাঁর স্ত্রী ফাতেহা পারভীনের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব ব্যাংক হিসাবে ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ মঙ্গলবার এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে উপসহকারী পরিচালক ইমরান আকন্দ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, র‍্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। হারুন অর রশীদ ও তাঁর স্ত্রী ফাতেহা পারভীনের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। কিন্তু সম্পদের বিপরীতে এই দম্পতির সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি।

আবেদনে আরও উল্লেখ রয়েছে, এই দম্পতি তাঁদের অস্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে জানা গেছে। এতে রাষ্ট্রের সমূহ ক্ষতি হতে পারে। তাই তাঁদের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তাঁর স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় ০৭:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬