ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের আধিপত্যের লড়াই: কুপিয়ে হত্যা করা হলো ‘এলেক্স ইমনকে’ শান্তি আলোচনা থেকে ইরান কি হার না মানার বার্তা দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি, বৈচিত্র্য আর বিশ্বনেতৃত্বের প্রতীক হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি, বৈচিত্র্য আর বিশ্বনেতৃত্বের প্রতীক হামে আরও ১০ শিশুর মৃত্যু দুই কলেজ শিক্ষককে পার্সেলে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি মারা গেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত মীরসরাইয়ে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ২

সব বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 70

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংশ্লিষ্ট সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক।

আজ সোমবার বেলা ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

আরও পড়ুন  ডব্লিউইএফ বার্ষিক বৈঠকে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ডে সফর

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ায় শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। এরপর আলোচনা হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা জোরদার করা, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন কার্যক্রম, পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অগ্রগতি।

এছাড়া বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা শক্তিশালীকরণ এবং কারা ব্যবস্থাপনার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও দিকনির্দেশনা দেওয়া হতে পারে। বৈঠকে মাঠপর্যায়ে পেশাদারিত্ব এবং জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হবে।

সূত্র জানায়, বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংও দেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

সব বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০১:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংশ্লিষ্ট সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক।

আজ সোমবার বেলা ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

আরও পড়ুন  চুক্তিহীনেই শেষ ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক