ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ডব্লিউইএফ বার্ষিক বৈঠকে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ডে সফর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 363

ছবি: সংগৃহীত

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে যাত্রা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে আছেন সরকারি প্রতিনিধি দলের কয়েকজন সদস্য।

আরও পড়ুন  নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে জামায়াত

এবারের সম্মেলনে বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো ‘বাংলাদেশ বিষয়ক’ বিশেষ সংলাপের আয়োজন। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, এ সংলাপে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এবং বিশ্বব্যাপী খ্যাতিমান ব্যবসায়িক নেতারা অংশ নেবেন। এটি বাংলাদেশের জন্য বিরল একটি সুযোগ, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

উন্নত দেশগুলোর জন্য এমন মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ সাধারণ হলেও, বাংলাদেশের জন্য এটি প্রথমবারের মতো। আশা করা হচ্ছে, এই সংলাপ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজটি শেয়ার করুন

ডব্লিউইএফ বার্ষিক বৈঠকে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ডে সফর

আপডেট সময় ১২:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে যাত্রা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে আছেন সরকারি প্রতিনিধি দলের কয়েকজন সদস্য।

আরও পড়ুন  ইসরায়েলি আগ্রাসনের মাঝেও লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল