ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেউলিয়া পরিস্থিতি বলছে নতুন মন্ত্রী, বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া চাঙ্গা পুঁজিবাজার: সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের উল্লম্ফন চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক মেক্সিকোর মাদকসম্রাট ‘এল মেঞ্চো’ নিহতের পর দেশজুড়ে সহিংসতা এনআইডি’র বিষয়ে নতুন নির্দেশনা মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত সরকার চাইলেই তিস্তা প্রকল্পে কাজ শুরু করবে চীন থার্ড টার্মিনালের বিষয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন:আশিক চৌধুরী সলোমন দ্বীপপুঞ্জ ইতিহাস, সংঘাত ও সম্ভাবনার এক প্রশান্ত রাষ্ট্র এক ক্লিকেই জানুন: ইফতারে কোন মসজিদে মিলবে বিরিয়ানি বা তেহারি!

সরকার চাইলেই তিস্তা প্রকল্পে কাজ শুরু করবে চীন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা প্রজেক্ট সম্পর্কে কথা হয়েছে। প্রজেক্টটি এখন বাংলাদেশের ওপর নির্ভর করছে। চীন প্রস্তুত আছে। তিস্তা প্রজেক্ট নিয়ে চীন আশাবাদী। বাংলাদেশ সরকার চাইলেই চীন কাজ শুরু করতে পারে।

রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং। নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন।

বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। নতুন সরকারের সঙ্গে চীন স্থিতিশীল সরকার পরিচালনার ক্ষেত্রে কাজ করতে চায়।

তারেক রহমানকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে চীন, দ্রুতই এ সফর হবে বলে আশাবাদ জানান রাষ্ট্রদূত।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সরকার চাইলেই তিস্তা প্রকল্পে কাজ শুরু করবে চীন

আপডেট সময় ১০:০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬