ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আটক ৪ দালালের কারাদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 284

ছবি সংগৃহীত

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‌্যাব-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত র‍্যাব-২ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  আগারগাঁওয়ে এনবিআর ভবন অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

অভিযানে পাসপোর্ট প্রক্রিয়াকে ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ দালাল চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-২ সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, এসব দালাল পাসপোর্ট করতে আসা সাধারণ প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ভুল সংশোধন এবং দ্রুত ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট সরবরাহ করার নামে প্রতারণা করে আসছিল। তারা গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। অনেক প্রার্থী দালালদের প্রস্তাবে রাজি না হলে তাদের নানা উপায়ে হয়রানি করা হতো।

পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে এসব দালালের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ এবং এলাকাজুড়ে মাইকিং করা হলেও চক্রটি তাদের অপতৎপরতা বন্ধ করেনি।

খান আসিফ তপু আরও জানান, অভিযানে আটক ব্যক্তিরা দালাল চক্রের সক্রিয় সদস্য এবং তারা প্রতিনিয়ত সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে ভোগান্তিতে ফেলছিল। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আটক ৪ দালালের কারাদণ্ড

আপডেট সময় ০৫:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‌্যাব-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত র‍্যাব-২ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন