ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 3009

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের একটি সরকারি কোয়ার্টারে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পাকা মার্কেট সড়ক–সংলগ্ন কোয়ার্টারটিতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিচয়—শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা আব্দুল জলিল (৫০), তাঁর স্ত্রী আরনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ (১৯) ও সাকিব (১৬), আসিফের স্ত্রী মনিরা (১৭), এবং নাতনি ইভা (৬) ও ইশা (৬)।

দগ্ধদের হাসপাতালে আনার দায়িত্বে থাকা জলিলের জামাই আরফান মিয়া জানান, রাতের শেষ ভাগে বাড়ির টিনশেড অংশে পাশাপাশি কক্ষে ঘুমিয়ে ছিলেন সাতজন। ফজরের আগে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে আরনেজা বেগম দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা সবাই দগ্ধ হন। আরফান ও তাঁর স্ত্রী পাশের ঘরে থাকায় আক্রান্ত হননি।

আরও পড়ুন  পাল্টা জবাবে পাকিস্তানের ড্রোন হামলা, কাশ্মীরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ

তিনি আরও জানান, ঘরটিতে দীর্ঘদিন ধরে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। বাড়িওয়ালাকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দগ্ধ আসিফও জানান, প্রায় দেড় মাস ধরে লিকেজ সমস্যা চলছিল। বারবার অনুরোধ করেও তা সমাধান করা হয়নি, যার পরিণতিতে এ দুর্ঘটনা ঘটেছে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুনুর রশীদ বলেন, আব্দুল জলিলের শরীরের প্রায় ১২ শতাংশ এবং তাঁর স্ত্রী আরনেজার ১০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের হাতে-পায়ে দগ্ধের চিহ্ন রয়েছে। আসিফের স্ত্রী মনিরা আট মাসের অন্তঃসত্ত্বা; তাঁর অবস্থার কারণে প্রাথমিক চিকিৎসার পর তাকে গাইনি বিভাগে স্থানান্তর করা হয়েছে। জলিল ও তাঁর স্ত্রীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন

আপডেট সময় ১২:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ের একটি সরকারি কোয়ার্টারে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পাকা মার্কেট সড়ক–সংলগ্ন কোয়ার্টারটিতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিচয়—শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা আব্দুল জলিল (৫০), তাঁর স্ত্রী আরনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ (১৯) ও সাকিব (১৬), আসিফের স্ত্রী মনিরা (১৭), এবং নাতনি ইভা (৬) ও ইশা (৬)।

দগ্ধদের হাসপাতালে আনার দায়িত্বে থাকা জলিলের জামাই আরফান মিয়া জানান, রাতের শেষ ভাগে বাড়ির টিনশেড অংশে পাশাপাশি কক্ষে ঘুমিয়ে ছিলেন সাতজন। ফজরের আগে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে আরনেজা বেগম দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা সবাই দগ্ধ হন। আরফান ও তাঁর স্ত্রী পাশের ঘরে থাকায় আক্রান্ত হননি।

আরও পড়ুন  জাবালিয়ায় বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত, আহত দুই