ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রিভিউ শুনানি ২৬ আগস্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 764

ছবি সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের শুনানি আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রাথমিক শুনানিতে এ দিন নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তিনি জানান, ওইদিন আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি হবে। এর আগে, ২০২৩ সালের ১ ডিসেম্বর এই রিভিউ আবেদন দায়ের করা হয় এবং চলতি বছরের ১৯ জানুয়ারি প্রথম দফার শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  সরকারি চাকরিতে পুনর্বহাল হচ্ছেন ডা. জোবাইদা রহমান

শুনানিতে রিভিউর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, শরীফ ভূঁইয়া এবং শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এই রিভিউ আবেদনের অন্যতম উদ্যোক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২০২৩ সালের ১৬ অক্টোবর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন। একই ইস্যুতে পৃথকভাবে রিভিউ আবেদন করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আদালত জানিয়েছে, সবগুলো আবেদন একসঙ্গে শুনানি করা হবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে জাতীয় সংসদে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়। তবে ২০০৮ সালে এ ব্যবস্থার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে, দীর্ঘ শুনানির পর ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। পরে একই বছরের ৩ জুলাই সংশোধিত আইন গেজেটে প্রকাশ করা হয়।

সম্প্রতি বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সম্ভব হবে কি না, তা নির্ভর করছে আসন্ন শুনানির চূড়ান্ত রায়ের ওপর।

নিউজটি শেয়ার করুন

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রিভিউ শুনানি ২৬ আগস্ট

আপডেট সময় ১২:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের শুনানি আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রাথমিক শুনানিতে এ দিন নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তিনি জানান, ওইদিন আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি হবে। এর আগে, ২০২৩ সালের ১ ডিসেম্বর এই রিভিউ আবেদন দায়ের করা হয় এবং চলতি বছরের ১৯ জানুয়ারি প্রথম দফার শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল রায়