ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

গোপালগঞ্জে টানা তৃতীয় দিনের মতো কারফিউ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 821

গোপালগঞ্জে টানা তৃতীয় দিনের মতো কারফিউ চলছে। প্রথম ধাপে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি থাকা কারফিউ শেষ হওয়ার পর প্রশাসন নতুন করে আবার কারফিউ ঘোষণা করে। নতুন নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকে। এরপর তিন ঘণ্টার বিরতির পর শুক্রবার দুপুর ২টা থেকে ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ কার্যকর করা হয়েছে।

শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরের রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবন ও জীবিকার প্রয়োজনে কিছু শ্রমজীবী মানুষ, দিনমজুর এবং ভ্যানচালকদের রাস্তায় দেখা গেছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও কাঁচাবাজার ও পাইকারি দোকানে কিছুটা ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন  গোপালগঞ্জে সহিংসতা ঘটনায় চলমান কারফিউ ১৪ ঘন্টা শিথিল

সকালে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে।
উল্লেখ্য, গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া সহিংসতায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকাটি রূপ নেয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদিন রাত থেকেই কারফিউ জারি করে প্রশাসন।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে যৌথ বাহিনী অন্তত ২৫ জনকে আটক করেছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার গোপালগঞ্জে যান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। পাশাপাশি গোপালগঞ্জ জেলা কারাগারে সংঘটিত হামলার স্থান পরিদর্শনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. তানভীর হোসেন দুপুর সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে টানা তৃতীয় দিনের মতো কারফিউ

আপডেট সময় ১২:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

গোপালগঞ্জে টানা তৃতীয় দিনের মতো কারফিউ চলছে। প্রথম ধাপে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি থাকা কারফিউ শেষ হওয়ার পর প্রশাসন নতুন করে আবার কারফিউ ঘোষণা করে। নতুন নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকে। এরপর তিন ঘণ্টার বিরতির পর শুক্রবার দুপুর ২টা থেকে ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ কার্যকর করা হয়েছে।

শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরের রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবন ও জীবিকার প্রয়োজনে কিছু শ্রমজীবী মানুষ, দিনমজুর এবং ভ্যানচালকদের রাস্তায় দেখা গেছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও কাঁচাবাজার ও পাইকারি দোকানে কিছুটা ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন  মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি কেন্দ্র করে সংঘর্ষ, ভারতে কারফিউ জারি