ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডাকসু প্রচারণায় কঠোর শৃঙ্খলা জারি, প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 287

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে আজ (২৬ আগস্ট)। এ সময় প্রার্থীদের জন্য নির্বাচন কমিশন আচরণবিধি ঘোষণা করে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. কাজী মারুফুল হক।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি কোনোভাবেই অসম্মান প্রদর্শন করা যাবে না। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ বরদাস্ত করা হবে না। প্রার্থীদের অভিযোগ থাকলে তা সরাসরি নির্বাচন কমিশনকে জানাতে হবে। পাশাপাশি ধর্ম, বর্ণ, লিঙ্গ বা পারিবারিক পরিচয় ব্যবহার করে প্রচারণা চালানো গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। নিয়ম ভাঙলে প্রার্থিতা বাতিল হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার হতে পারেন সংশ্লিষ্ট শিক্ষার্থী।

আরও পড়ুন  ৫১ বছর বয়সে রাকসু প্রার্থী হলেন মোর্শেদ

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ডাকসু নির্বাচনকে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবেই দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য জ্ঞানচর্চা ও গবেষণা— তাই কোনো প্রকার নির্বাচনী কার্যক্রম যেন ক্লাস বা শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটায়, তা কঠোরভাবে নজরদারি করা হবে।

আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা নিজস্ব পরিচয়ে প্রচারণা চালাতে পারবেন। তবে আবাসিক হলে প্রচারণা চালাতে হলে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের অনুমতি নিতে হবে। লাইব্রেরি, রিডিংরুম বা এমন কোনো স্থানে প্রচারণা চালানো যাবে না, যেখানে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কারও প্রতি কটূক্তি বা বুলিং করলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ডাকসু প্রচারণায় কঠোর শৃঙ্খলা জারি, প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা

আপডেট সময় ০২:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে আজ (২৬ আগস্ট)। এ সময় প্রার্থীদের জন্য নির্বাচন কমিশন আচরণবিধি ঘোষণা করে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. কাজী মারুফুল হক।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি কোনোভাবেই অসম্মান প্রদর্শন করা যাবে না। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ বরদাস্ত করা হবে না। প্রার্থীদের অভিযোগ থাকলে তা সরাসরি নির্বাচন কমিশনকে জানাতে হবে। পাশাপাশি ধর্ম, বর্ণ, লিঙ্গ বা পারিবারিক পরিচয় ব্যবহার করে প্রচারণা চালানো গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। নিয়ম ভাঙলে প্রার্থিতা বাতিল হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার হতে পারেন সংশ্লিষ্ট শিক্ষার্থী।

আরও পড়ুন  খাগড়াছড়িতে ভোট দিলেন ভিপি সাদিক কায়েম