ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 479

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেসমেকার তৈরি করেছেন। পেসমেকারটির দৈর্ঘ্য ৩ দশমিক ৫ মিলিমিটার, প্রস্থ ১ দশমিক ৮ মিলিমিটার এবং পুরুত্ব ১ মিলিমিটার।

যাদের স্পন্দনজনিত সমস্যা রয়েছে, তাদের হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ স্বাভাবিক রাখতে যে যন্ত্রটি ব্যবহার করা হয়, সেটিই পেসমেকার নামে পরিচিত।

আরও পড়ুন  ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য, কড়া বার্তা দিল রাশিয়া

চালের চেয়েও ছোটো নতুন যে পেসমেকারটি মার্কিন বিজ্ঞানীরা তৈরি করেছেন, সেটি সিরিঞ্জের মাধ্যমে হৃদপিণ্ডে প্রতিস্থাপন করা সম্ভব; অর্থাৎ এক্ষেত্রে কোনো অস্ত্রপোচারের প্রয়োজন নেই। যেহেতু পেসমেকারটি তারবিহীন, তাই বাইরে থেকে তারের মাধ্যমে এটি রিচার্জ করারও সুযোগ নেই।

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানী দলটির প্রধান জন এ রজার্স জানিয়েছেন, পেসমেকারটিতে একটি গ্যালভানিক সেল রয়েছে। এই সেলটি একধরনের সরল ব্যাটারি এবং রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরে সক্ষম।

হৃদপিণ্ডে প্রতিস্থাপনের পর চারপাশের বায়োফ্লুইডের সংস্পর্শে আসামাত্র পেসমেকারের গ্যালভানাজিং সেল সক্রিয় হয় এবং পেসমেকারটিও কাজ শুরু করে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা

আপডেট সময় ০১:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেসমেকার তৈরি করেছেন। পেসমেকারটির দৈর্ঘ্য ৩ দশমিক ৫ মিলিমিটার, প্রস্থ ১ দশমিক ৮ মিলিমিটার এবং পুরুত্ব ১ মিলিমিটার।

যাদের স্পন্দনজনিত সমস্যা রয়েছে, তাদের হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ স্বাভাবিক রাখতে যে যন্ত্রটি ব্যবহার করা হয়, সেটিই পেসমেকার নামে পরিচিত।

আরও পড়ুন  মার্কিন সহায়তা ছাড়া ছয় মাসের বেশি টিকতে পারবে না ইউক্রেন