ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব
মধ্যপ্রাচ্য

৬ জিম্মি ফেরত পেলেও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিল না ইসরায়েল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 470

ছবি সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গতকাল শনিবার গাজা থেকে ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে অভিযোগ করেছেন, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে জিম্মিদের হস্তান্তর করেছে। তিনি বলেন, “আমাদের নাগরিকদের অসম্মান করা হয়েছে, তাদের মুক্তি নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। তাই পরবর্তী ধাপে এমন ঘটনা না ঘটানো পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।”

আরও পড়ুন  আলোচনার টেবিলে বসতে মিসর যাচ্ছেন হামাস প্রধান

হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ছয় ইসরায়েলি শনিবার নিজ দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে এলিয়া কোহেন (২৭), ওমর শেম তভ (২২) এবং দ্বৈত নাগরিক ওমর ওয়েনকার্ট (২৩) কে মধ্য গাজার নুসেইরাতে এক অনুষ্ঠানের মাধ্যমে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ ১৬ মাস বন্দি থাকার পর তারা মুক্তি পান।

এছাড়া, দক্ষিণ গাজার রাফায় তাল শোহাম (৪০), এভারা মেঙ্গিস্তু (৩৮) এবং হিশাম আল সায়েদ (৩৭) নামের আরও তিনজনকেও রেডক্রসের মাধ্যমে ইসরায়েলে ফেরত পাঠানো হয়।

ইসরায়েলি প্রশাসনের দাবি, হামাস ইচ্ছাকৃতভাবে মুক্তিপ্রাপ্তদের নিয়ে জনসম্মুখে ‘প্রচারমূলক কার্যক্রম’ চালাচ্ছে, যা তাদের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। হামাসের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই ঘটনার পর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। ইসরায়েলি সিদ্ধান্তের কারণে ৬২০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, চুক্তি বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্য

৬ জিম্মি ফেরত পেলেও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিল না ইসরায়েল

আপডেট সময় ১০:২৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গতকাল শনিবার গাজা থেকে ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে অভিযোগ করেছেন, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে জিম্মিদের হস্তান্তর করেছে। তিনি বলেন, “আমাদের নাগরিকদের অসম্মান করা হয়েছে, তাদের মুক্তি নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। তাই পরবর্তী ধাপে এমন ঘটনা না ঘটানো পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।”

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় ২৪৮ সাংবাদিক নিহত