ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: ১৬ জনের মৃত্যু, ১০ জন এখনও নিখোঁজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 449

ছবি সংগৃহীত

লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ত্রিপোলির পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি দল স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এই খবর জানায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে জানা গেছে, এখন পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের সকলেই পাকিস্তানি নাগরিক বলে শনাক্ত হয়েছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুলিশ হেফাজতে আছেন, আর একজন হাসপাতালে ভর্তি। ত্রিপোলির পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের পরিদর্শন করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

আরও পড়ুন  লিবিয়া থেকে ফেরত এলেন আটকেপড়া আরও ১২৩ বাংলাদেশি

এ দুর্ঘটনাটি পাকিস্তানের জন্য নতুন নয়, কারণ প্রতি বছর হাজার হাজার পাকিস্তানি নাগরিক ইউরোপে পৌঁছাতে অবৈধভাবে ভূমধ্যসাগরের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয়। পাচারকারীদের মাধ্যমে এই যাত্রা করেই অনেকের জীবন ঝুঁকির মধ্যে পড়ে, এবং অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে মৃত্যুর শিকার হয়। ২০২৩ সালের জুনে এমন একটি নৌকা ডুবির ঘটনায় ৩৫০ জন পাকিস্তানির মৃত্যু হয়েছিল।

পাকিস্তানের ন্যাশনাল কমিশন ফর হিউম্যান রাইটস জানায়, গত বছর ৬,০০০ পাকিস্তানি ইউরোপে যাওয়ার জন্য অবৈধভাবে চেষ্টা করেছেন। প্রতি বছর গড়ে ৪,০০০ পাকিস্তানি নাগরিক ইউরোপে প্রবেশের চেষ্টা করে, যার মধ্যে অনেকেই নিহত হন।

নিউজটি শেয়ার করুন

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: ১৬ জনের মৃত্যু, ১০ জন এখনও নিখোঁজ

আপডেট সময় ০২:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ত্রিপোলির পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি দল স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এই খবর জানায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে জানা গেছে, এখন পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের সকলেই পাকিস্তানি নাগরিক বলে শনাক্ত হয়েছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুলিশ হেফাজতে আছেন, আর একজন হাসপাতালে ভর্তি। ত্রিপোলির পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের পরিদর্শন করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

আরও পড়ুন  লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন ফিরলেন দেশে