ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

লিবিয়ার মরুভূমিতে ভয়ঙ্কর আবিষ্কার: দুটি গণকবর থেকে ৫০ মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 476

ছবি সংগৃহীত

লিবিয়ার দক্ষিণ-পূর্ব মরুভূমিতে দুটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী, যেখানে অন্তত ৫০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ পাওয়া গেছে। ইউরোপে পাড়ি দেওয়ার আশায় তারা লিবিয়া হয়ে যাত্রা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মাটিচাপা পড়েন অজ্ঞাত মৃত্যুর কবলে।

রবিবার এক বিবৃতিতে দেশটির নিরাপত্তা অধিদপ্তর জানায়, শুক্রবার কুফরা শহরের একটি খামার এলাকায় প্রথম গণকবরটি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে।

আরও পড়ুন  লিবিয়া থেকে দেশে ফিরলেন অবৈধভাবে আটকে পড়া ১৭৬ বাংলাদেশি নাগরিক

কুফরার নিরাপত্তা প্রধান মোহাম্মদ আল-ফাদিল জানান, একই এলাকায় একটি বন্দিশিবিরে অভিযান চালানোর পর আরও একটি গণকবরের সন্ধান মেলে। এই কবর থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বেঁচে ফেরা ব্যক্তিদের বরাতে তিনি বলেন, সেখানে প্রায় ৭০ জনকে গণকবরে دفن করা হয়েছিল। নিরাপত্তা বাহিনী এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, আরও মরদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপগামী অভিবাসী ও শরণার্থী প্রত্যাশীদের জন্য ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের হাজারো মানুষ প্রতিনিয়ত লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। এই দুর্বলতার সুযোগ নিচ্ছে ভয়ংকর মানব পাচার চক্র।

এর আগে গত বছর ত্রিপোলির দক্ষিণে শুয়ারিফ এলাকায় আরেকটি গণকবর থেকে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, মানব পাচারের শিকার এসব মানুষ হয় প্রাণঘাতী যাত্রায় মৃত্যুবরণ করছে, নয়তো পাচারকারীদের নির্মম নির্যাতনের শিকার হয়ে জীবন হারাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

লিবিয়ার মরুভূমিতে ভয়ঙ্কর আবিষ্কার: দুটি গণকবর থেকে ৫০ মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৫৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

লিবিয়ার দক্ষিণ-পূর্ব মরুভূমিতে দুটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী, যেখানে অন্তত ৫০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ পাওয়া গেছে। ইউরোপে পাড়ি দেওয়ার আশায় তারা লিবিয়া হয়ে যাত্রা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মাটিচাপা পড়েন অজ্ঞাত মৃত্যুর কবলে।

রবিবার এক বিবৃতিতে দেশটির নিরাপত্তা অধিদপ্তর জানায়, শুক্রবার কুফরা শহরের একটি খামার এলাকায় প্রথম গণকবরটি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে।

আরও পড়ুন  লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫০ বাংলাদেশি: মানবপাচারের ফাঁদ থেকে মুক্তি