ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম :
নিরাপত্তার কারণে কি ঠিকানা বদলাচ্ছেন সালমান? রেস্টুরেন্টে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা, অভিযুক্তের পরিচয় নিয়ে নতুন তথ্য মেট্রোরেলে অর্ধেক ভাড়ার সুবিধা পাচ্ছেন যারা পররাষ্ট্রনীতির নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর: অর্থমন্ত্রী এডিসের লার্ভা রেস্তোরাঁ ও বাসাবাড়ির বেশি: প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সমঅধিকার নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী আইসিসির অর্থায়ন বন্ধের অনুরোধ, বুলবুলের অস্বীকার অলিম্পিক দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা

৩ দেশের নাগরিকদের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে এসব দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নিষেধাজ্ঞাটি শুধু ওই তিন দেশ থেকেই নয়, অন্য কোনো দেশ হয়ে (ভায়া) সৌদিতে প্রবেশের ক্ষেত্রেও কার্যকর হবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগে গত ২১ দিনের মধ্যে ডিআরসি, উগান্ডা বা দক্ষিণ সুদানের যেকোনো একটিতে অবস্থান করেছেন—এমন ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নজরদারি ও মহামারি মোকাবিলা কার্যক্রম জোরদার করা হয়েছে।

ইবোলা প্রাদুর্ভাবে আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত ভ্রমণকারীদের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা আরও বাড়ানো হয়েছে।

ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের সামগ্রিক জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ পর্যন্ত দেশটিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন কোনো রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক মহামারি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে সৌদি আরব প্রস্তুত রয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

৩ দেশের নাগরিকদের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৮:৫৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬